শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

ব্যবসায় নামলেন সানি লিওন


DhakaReport24.com || 2024-01-27 10:20:30
ব্যবসায় নামলেন সানি লিওন

অভিনয়ের পাশাপাশি রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে জড়িত অনেক বলিউড তারকা। এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন সানি লিওন।

নীলদুনিয়াকে অনেক আগেই বিদায় জানিয়েছেন সানি। অভিনয় থেকে রিয়েলিটি শো কিংবা আইটেম গানে বেশ জনপ্রিয় তিনি। এবার শুরু করলেন জীবনের নতুন ইনিংস। রেস্তোরাঁ ব্যবসা শুরু করেছেন অভিনেত্রী। তবে মুম্বাইতে নয়, নয়ডাতে চকচকে এক রেস্তোরাঁ খুলে ফেলেছেন সানি। বিলাসবহুল দ্বিতল ফুডজয়েন্ট। ইন্টেরিয়ার ডিজাইনেও চমক। সম্প্রতি উদ্বোধনের দিন স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়েও হাজির হয়েছিলেন তিনি।

জানা গেছে, নয়ডাতে খোলা সেই রেস্তরাঁর নাম চিকা লোকা। অভিনেত্রীর এই ব্যবসায় যৌথ উদ্যোগে টাকা ঢেলেছেন সিঙ্গিং বোলস হসপিটালিটির ডিরেক্টর সাহিল বাওয়েজাও।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম