বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

ব্যবসায়ী হিসেবেও ‘নাম্বার ওয়ান’ হতে চান শাকিব খান


DhakaReport24.com || 2024-01-20 14:47:30
ব্যবসায়ী হিসেবেও ‘নাম্বার ওয়ান’ হতে চান শাকিব খান

করপোরেট ব্যবসায়ী হিসেবে অভিষেক হলো ঢালিউড সুপারস্টার শাকিব খানের। প্রসাধনী পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান রিমার্ক ও হারল্যানের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নিলেন তিনি।

শনিবার (২০ জানুয়ারি) ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই ঘোষণা দেন শাকিব। রিমার্কের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান সোনিয়া আকতার ও ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া। এ ছাড়া আরও ছিলেন সম্মানিত পরিচালকবৃন্দ- শাহরিয়ার আলম শুভ, ফারিহা আলম প্রভা, আলিসা নাওয়ার ও আবুল বাশার হাওলাদার, হারল্যানের সিইও এমদাদুল হক সরকার এবং চিত্রনায়ক মামনুন হাসান ইমন।

সংবাদ সম্মেলনে শাকিব বলেন, ‘আমাদের শরীরের সবচেয়ে বড় অর্গান স্কিনের যত্নে, আমরা বিভিন্ন সময় নানান রং ফর্সাকারি ক্রিম ও অন্যান্য প্রসাধনী ব্যবহার করি। কিন্তু সেই পণ্যগুলো যদি হয় ভেজাল, তা আমাদের সুন্দর না করে উল্টো ক্ষতি করে। এমনকি স্কিন ক্যানসার পর্যন্ত হতে পারে। তাই, জনসাধারণের দুরবস্থার কথা চিন্তা করে আমি দেশের বাজারে রিমার্কের মাধ্যমে অথেনটিক কসমেটিকস পণ্য নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেছি। এর জন্য হারল্যানের মত দেশের সবচেয়ে বড় অথেনটিক রিটেইল কসমেটিকস চেইনের সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।’

তিনি আরও বললেন, ‘এর আগে সিনেমা রিলেটেড ব্যবসা করলেও এর বাইরে এবার এলাম। এখানেও নাম্বার ওয়ান হওয়ার চ্যালেঞ্জ আছে। রিমার্ক-হারল্যান হবে বাংলাদেশিদের গর্ব। যা উৎপাদিত হচ্ছে বিশ্বের দেশে, মার্কেটিং হচ্ছে। একদিন ওয়ালটনের মতো এটাও নাম্বার ওয়ান হবে।’

সর্বাধিক ব্র্যান্ড নিয়ে বিশ্বের সবচেয়ে বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান রিমার্কের মাধ্যমে আমদানিনির্ভর কসমেটিকস খাত একটি রপ্তানিযোগ্য শিল্প খাতে রূপান্তরিত হচ্ছে। স্কিনকেয়ার ও কসমেটিকসের ৫০-এরও অধিক ব্র্যান্ড নিয়ে কাজ করছে রিমার্ক, যার মাঝে হারল্যান, সিওডিল, নিওর, লিলি, ব্লেইজ ও স্কিন ইতিমধ্যেই ভোক্তাদের দৃষ্টি আকর্ষণ করেছে।

সারা দেশের মানুষের সকল প্রকার প্রয়োজনীয় পণ্য আরও সহজলভ্য করতেই দেশের বিভিন্ন স্থানে হারল্যানের নিত্যনতুন শো-রুম উদ্বোধন হচ্ছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম