বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : বিনোদন

মুসলিম হয়েও মন্দিরে পূজা করলেন নুসরাত


DhakaReport24.com || 2024-01-20 12:33:30
মুসলিম হয়েও মন্দিরে পূজা করলেন নুসরাত

মুসলিম হয়ে সিনেমার সাফল্য কামনায় মন্দিরে প্রার্থনা করতে গেলেন নুসরাত জাহান। শুক্রবার (১৯ জানুয়ারি) স্বামী যশ দাশগুপ্তকে নিয়ে কলকাতার লেক কালীবাড়ি চত্বরে যান তিনি। এ দিন মুক্তি পেয়েছে এ জুটির ‘সেন্টিমেন্টাল’ সিনেমাটি।

যশ-নুসরাতে সঙ্গে ছিলেন ছবির পরিচালক বাবা যাদব। তারা তিন জন একসঙ্গে পূজা দেন। বক্স অফিসে দারুণ ফলাফলের আশায় এই প্রার্থনা তাদের।

ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন যশ-নুসরাত। সেজন্য বাড়তি চাপেও আছেন তারা।

সিনেমায় পুলিশ অফিসার সূর্য রায়ের চরিত্রে অভিনয় করেছেন যশ। আর নুসরাতের চরিত্রের নাম পূজা।

গল্পে দেখানো হয়েছে রঘুনাথপুরের বিধায়ক রুদ্রাণী চৌধুরী চালায় নারী পাচার, স্মাগলিংয়ের ব্যবসা। আর সেসব আটকাতে তার সঙ্গে শুরু হয় সূর্যর লড়াই। এই লড়াইয়ে কে জয়ী হবেন—তা জানতে হলে যেতে হবে সিনেমা হলে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম