বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

অবশেষে ক্ষমা চাইলেন নয়নতারা


DhakaReport24.com || 2024-01-19 18:46:15
অবশেষে ক্ষমা চাইলেন নয়নতারা

কয়েকদিন আগে নেটফ্লিক্সে মুক্তি পায় দক্ষিণি সুপারস্টার নয়নতারা অভিনীত সিনেমা ‘অন্নপুরাণী: দ্য গডেস অব ফুড’। এরপর থেকেই উত্তপ্ত হতে থাকে পরিবেশ। 

ছবির পাশাপাশি নয়নের বিরুদ্ধে আনা হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ। মামলাও ঠুকে দেওয়া হয় থানায়। পরিস্থিতি ভয়বহ আঁচ করতে পেরে ছবিটি সরিয়ে ফেলে নেটফ্লিক্স কর্তৃপক্ষ। তবে নয়নতারা ছিলেন চুপ। এবার মুখ খুললেন। সামাজিক মাধ্যমে চাইলেন ক্ষমা। 


নিজের ইনস্টাগ্রামে নয়ন লিখেছেন, ‘একটা ইতিবাচক বার্তা দিতে গিয়ে হয়তো আমরা অজান্তেই আপনাদের ভাবাবেগে আঘাত করে ফেলেছি। তবে সেন্সরে ছাড়পত্র পাওয়া একটি ছবি যা কিনা সিনেমা হলে দেখানোও হয়েছিল, তা ওটিটি প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া হবে বলে আশা করিনি। আমি কিংবা আমার টিমের কোনো উদ্দেশ্য ছিল না কারও ভাবাবেগে আঘাত করার। এ বিষয়ের গুরুত্ব আমরা বুঝতে পেরেছি। আমি ঈশ্বরে বিশ্বাসী, বিভিন্ন মন্দিরে পুজো দিয়েছি। তাই ধর্মীয় বিশ্বাসে আঘাত দেয়, এমন কাজ কখনোই করব না। যাঁরা এ ঘটনায় আঘাত পেয়েছেন, তাঁদের কাছে ক্ষমা চাইছি।’


তিনি আরও লেখেন, ‘দুই দশক ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করেছি ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতেই। “অন্নপুরাণী”র উদ্দেশ্যও তাই ছিল।’
‘অন্নপুরাণী: দ্য গডেস অব ফুড’ নির্মাণ করেছেন  নিলেশ কৃষ্ণার। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ১ ডিসেম্বর। ওটিটি মাধ্যমে উন্মুক্ত করা হয় ২৯ ডিসেম্বর। এরপরই শুরু হয় সমালোচনা। 
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম