বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : বিনোদন

যে কারণে থানায় যেতে হয়েছিল ফারিণকে


DhakaReport24.com || 2024-01-18 17:58:15
যে কারণে থানায় যেতে হয়েছিল ফারিণকে

কাজল আরেফিন অমির নির্মিত ওয়েব ফিল্ম ‘অসময়’-তে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। বৃহস্পতিবার স্ট্রিমিং প্ল্যাটফরম বঙ্গতে মুক্তি পাচ্ছে এই ওয়েব ফিল্মটি।

সম্প্রতি রাজধানীর এসকেএস টাওয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় সিনেমাটির প্রিমিয়ার। যেখানে উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী ও কলাকুশলীরা।

সিনেমাটির ট্রেলারে দেখা গেছে, মধ্যবিত্ত পরিবারের মেয়ে তাসনিয়া ফারিণ। বাবা-মা-ভাইকে নিয়ে বেশ টানা পোড়েনের মাঝেই দিন কাটান তিনি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলেও বন্ধুদের সঙ্গে চলাফেরা করতে গিয়ে অপরাধ চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন। উচ্চবিত্ত পরিবারের ছেলেদেরকে ব্ল্যাকমেইল করে। একসময় জেলখানায় যেতে হয় তাকে। আর এ নিয়েই পরিবারে নেমে আসে কালো ছায়া। পাশাপাশি দেখানো হয়েছে উচ্চবিত্তদের জীবন যাত্রাও।

সিনেমার মতো বাস্তব জীবনে কখনো ফারিণকে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল কিনা জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘এ ধরনের পরিস্থিতিতে এখন পর্যন্ত পড়তে হয়নি। তবে আমার পরিচিত অনেকের সঙ্গেই ঘটেছে। আমার মনে হয়, আশপাশে এ রকম অনেক ঘটনা দেখতে পাবেন— যারা দোষ না থাকা সত্ত্বেও এমন পরিস্থিতিতে জড়িয়ে যান। যেখান থেকে পরিত্রাণটা খুব কষ্টকর।

সিনেমাটিতে যেমন সমাপ্তিটা দেখেছি আমরা, কখনো কখনো তার চেয়ে বিপরীত সমাপ্তিও হয়। হঠাৎ একটা পরিবার ধ্বংস হয়ে যায়। সমাজে নেগেটিভ প্রভাব পড়ে। হাস্যরসের মাধ্যমেই এই বার্তাটি ফুটিয়ে তোলা হয়েছে, আমি তো গল্পটির সঙ্গে খুব রিলেট করতে পেরেছি।’

এই ওয়েব ফিল্মের শুটিংয়ের সময় এফডিসিতে শুটিং-এর ফাঁকে নিজের মোবাইল হারিয়ে ফেলেন ফারিণ। এফডিসি থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সাংবাদিকদের সহায়তা নিয়ে থানায় গিয়েছিলেন তিনি। 

অমিতাভের কথা উঠতেই কেঁদে ফেললেন রেখাঅমিতাভের কথা উঠতেই কেঁদে ফেললেন রেখা
ফারিণ বলেন, অসময়ের শুটিংয়ের সময় আমার মোবাইল হারিয়ে গিয়েছিল। সিনেমাটিতে যে দৃশ্যটি আমরা দেখছিলাম—আমাদের ইরেশ ভাইয়ের মোবাইল হারিয়ে যায়। থানায় যান তিনি। এমন একই ঘটনা তখন আমার জীবনে বাস্তবে হয়েছে। দেখে আসলে হাসি পাচ্ছিল যে, এই জিনিসটা শুটিংয়ের সময়ে আমার সঙ্গে হয়েছে! হয়তো মোবাইল হারানোর কারণেই এত ভালো একটি প্রোডাকশন নির্মাণ সম্ভব হয়েছে।    

‘অসময়’-এ ফারিণ ছাড়াও আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, রুনা খান, মনিরা মিঠু, ইন্তেখাব দিনারা, জিয়াউল হক পলাশ, শাহেদ আলী, শরাফ আহমেদ জীবন, শিমুল, শাশ্বত দত্ত প্রমুখ। 
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম