বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

ভক্তদের সুখবর দিলেন অপু বিশ্বাস


DhakaReport24.com || 2024-01-16 11:01:45
ভক্তদের সুখবর দিলেন অপু বিশ্বাস

ঢালিউডের আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস। ভক্তদের সুখবর দিলেন তিনি। নির্মাতা সালমান হায়দার পরিচালিত বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য শেখ রাসেলকে নিয়ে নির্মিত সিনেমাতে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। সংবাদমাধ্যম অনুযায়ী, নির্মিতব্য সিনেমাটির দুটি নামকরণ করেছেন পরিচালক। একটি ‘শেখ রাসেলের আর্তনাদ’, অন্যটি ‘আমি মায়ের কাছে যাব’। যেকোনো একটি নাম চূড়ান্ত হবে।

সিনেমাটিতে যুক্ত হওয়ার বিষয়ে অপু বিশ্বাস গণমাধ্যমকে বলেন, সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যাই। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করছি কাজটি দারুণ হবে। শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি।

সিনেমাটির নির্মাতা বলেন, ২০১৯ সাল থেকে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা। এতে শেখ রাসেলের দৃষ্টি থেকে গল্পটি বলার চেষ্টা করব। তবে, প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। সকল চরিত্রের শিল্পী নির্বাচনের ক্ষেত্রে চেহারার সাদৃশ্য, অভিনয়গুণকে প্রাধান্য দিয়েছি। আগামী ২২ আগস্ট থেকে শুটিং শুরু হবে। আপাতত প্রস্তুতি চলছে।

অপু বিশ্বাসের ১০০ টাকা পরিশ্রমিক নেওয়ার ব্যাপারে তিনি বললেন, এই চরিত্রে অভিনয়ের জন্য অপু কোনো পারিশ্রমিক নিতে চাননি। নামে মাত্র ১০০ টাকা দিয়ে তাকে সিনেমায় যুক্ত করেছি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম