বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

কালজয়ী গানের কবি জাহিদুল হক আর নেই


DhakaReport24.com || 2024-01-15 15:46:15
কালজয়ী গানের কবি জাহিদুল হক আর নেই

‘আমার এ দুটি চোখ পাথর তো নয়, তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়?’ কালজয়ী এই গানের লেখক ও কবি জাহিদুল হক আর নেই। সোমবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার ভগ্নীপতি কাজী জাহিদ হাসান গণমাধ্যমকে বলেন, গত ১ জানুয়ারি তার শরীর বেশ খারাপ হয়ে যাওয়ায় তাকে আমরা প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাই। ডাক্তার জানান তিনি স্ট্রোক করেছেন। সেখানে দুইদিন থেকে তারপর ঢাকা মিডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা চলছিল। সেখানেই আজ দুপুর ১২টা ৪০ মিনিটে চিকিসাধীন অবস্থায় মারা যান।

কবি জাহিদুল হক চট্টগ্রামের নগেন্দ্রচন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৩ সালে মাধ্যমিক পাস করেন। ১৯৬৬ সালে ফেনী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৯ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

তিনি বাংলা একাডেমির একজন ফেলো এবং রেডিও ডয়েচে-ভেলের সিনিয়র এডিটর ও ব্রডকাস্টার হিসেবে কাজ করেছেন। দৈনিক সংবাদের সিনিয়র সহকারী সম্পাদক ছিলেন। দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক হিসেবে।

জাহিদুল হকের কবিতা, উপন্যাস, ছোটগল্প গান মিলিয়ে প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৮টি। তার প্রথম কবিতার বই প্রকাশ হয় ১৯৮২ সালে ‘পকেট ভর্তি মেঘ’ শিরোনামে। তার উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে তোমার হোমার, নীল দুতাবাস ও এ উৎসবে আমি একা।

এদিকে জাহিদুল হকের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনুরাগী ভক্ত ও বন্ধুরা স্মৃতিচারণসহ আবেগঘন কথা লিখে পোস্ট করছেন ফেসবুকে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম