রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

ফল খেয়ে পরীমণির বাসার সবাই অসুস্থ


DhakaReport24.com || 2024-01-14 20:18:15
ফল খেয়ে পরীমণির বাসার সবাই অসুস্থ

নিজ গ্রাম বরিশাল থেকে ফেরার পথে ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সেই ফল খেয়ে তার পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

রোববার (১৪ জানুয়ারি) বিকেলে ফেসবুকে নিজের ও পরিবারের বাকি সদস্যেদের অসুস্থতার কথা জানান পরীমণি।

ভক্তদের সাবধান করে পরী বলেন, শীত কালে সবাই খাবার দাবার বুঝে খাবেন। বিশেষ করে বাইরের খাবার। এতে ব্যাকটেরিয়া, ভাইরাস শীতের সময় এসব থেকে সেইফ থাকা মুশকিল।

ঘটনার বর্ণনা দিয়ে পরী লিখেন, বরিশাল থেকে ফেরার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলাম। বাসায় ফল খাওয়ার আগে রেগুলার যেভাবে ক্লিন করা হয় সেভাবে না করেই শুধু মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে খেয়েছিলাম। বাবু খুবই অল্প পরিমান, মানে দুই একটা বাইট নিয়েছিল। ব্যাস! বাচ্চা, আমি, আমার গাড়িচালকসহ আমার বাসার মোট পাঁচজন ফুড পয়জনিং নিয়ে ১১ তারিখ রাত থেকে হসপিটালে।

পরী আরও লিখেন, সবাই মোটামুটি সুস্থ হলেও পুণ্য এখনও হসপিটালাইজড! নানু বাড়ি থেকে ভীষন রকম গুড এনার্জী নিয়ে ফিরেছিলাম। জমে থাকা কাজগুলো একটানা শেষ করব ভাবছিলাম। গতকাল আমার ওয়েব ফিল্ম ‘কাগজের বউ’র প্রেস মিট ও প্রিমিয়ার ছিল এফডিসিতে। থাকতে পারিনি। স্বাভাবিক ভাবেই মন খারাপ হচ্ছিল খুব। কিন্তু সকাল থেকে অনেক সাংবাদিক ভাই বন্ধু মেসেজে, ফোনে ‘কাগজের বউ’র প্রশংসা করলেন! আমার, তায়েব ভাই, ইমনের নতুন কেমেস্ট্রি আর অভিনয়ের ভালোলাগা প্রকাশ করলেন! আমার পরিচালক চয়নিকা চৌধুরী মেসেজে লিখলেন। কি যে সুন্দর ছবি বানিয়েছি নিজেরই তো বিশ্বাস হচ্ছে না! আমার বেশ আনন্দ হচ্ছে এসবে। সবাইকে অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন সবাই।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম