রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

সাবেক স্বামীর সঙ্গে ডেটে যেতে চান মধুমিতা!


DhakaReport24.com || 2024-01-13 19:38:15
সাবেক স্বামীর সঙ্গে ডেটে যেতে চান মধুমিতা!

অভিনেত্রী মধুমিতা সরকার। অল্প বয়সে হয়েছিল পরিচালক, অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে। কিন্তু তাদের সেই দাম্পত্য জীবন বেশিদিন টেকেনি। নিজেদের মতো এখন ভালো আছেন উভয়েই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মধুমিতা জানান, দেব থেকে শুরু করে অনুপম রায়, বিক্রম চট্টোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী (সাবেক স্বামী) এমনকি শাহরুখ খানের সঙ্গেও ডেটে যেতে চান।

হিন্দুস্দান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, সোশ্যাল মিডিয়া তারকা ননসেনের মুখোমুখি হয়েছিলেন মধুমিতা। এদিন একটি বিশেষ প্রশ্ন উত্তর পর্বে মধুমিতা জানান, দেব থেকে শুরু করে অনুপম রায়, বিক্রম চট্টোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী অর্থাৎ তার প্রাক্তন এমনকি শাহরুখ খানের সঙ্গেও ডেটে যেতে চান।

এ সময় জানতে চাওয়া হয়, তাকে এবং যশ দাশগুপ্তকে একসঙ্গে আবার দেখা যাবে কিনা। জবাবে বলেন, অফার আসছে। স্ক্রিপ্ট আসছে। আমরা দেখছি, যদি ভালো লাগে, দুজনেরই স্ক্রিপ্ট পছন্দ হয়, তাহলে করব।

২০১১ সালে স্টার জলসার জনপ্রিয় মেগাসিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’র মাধ্যমে যশ ও মধুমিতা জনপ্রিয় হয়েছিল। সুপারহিট ছিল পাখি অরণ্য জুটি। সেই ধারাবাহিক শেষ হয়েছে প্রায় এক দশক হতে চলল। তবুও এখনও যশ-মিতা জুটিকে মিস করেন দর্শকরা। বর্তমানে দুজনেই ছোট পর্দায় গণ্ডি টপকে সিনেমায় চুটিয়ে অভিনয় করছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম