রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

কঠিন রোগে আক্রান্ত ইলিয়ানা ডিক্রুজ


DhakaReport24.com || 2024-01-05 11:06:15
কঠিন রোগে আক্রান্ত ইলিয়ানা ডিক্রুজ

বিয়ে না করেই মা হয়েছেন বলিউড নায়িকা ইলিয়ানা ডিক্রুজ। এ নিয়ে কতম বিতর্ক হয়নি। পরে অবশ্য নিজের প্রেমিক ও সন্তানের ছবি পোস্ট করে ভালোবাসা উজাড় করেছিলেন তিনি।

এবার এক সাক্ষাৎকারে ইলিয়ানা জানালেন, মা হওয়ার পরই কঠিন রোগে আক্রান্ত হয়েছেন তিনি। ২০২৩ সালে আগস্ট মাসের প্রথম দিন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন নায়িকা।

ভারতীয় গণমাধ্যমকে ইলিয়ানা জানিয়েছেন, সন্তান হওয়ার পর থেকেই প্রচন্ড অবসাদে ভুগছেন তিনি। অবসাদ এতটাই যে সন্তানের যত্নেও অনীহা রয়েছে তার। এ কারণে অপরাধবোধে ভুগছেন তিনি।

চিকিৎসকরা ইলিয়ানাকে জানিয়েছেন, তিনি পোস্টপার্টাম ডিপ্রেশনে ভুগছেন। এই রোগে অনেকেই ভুগে থাকেন সন্তানের প্রসবের পর। তবে ঠিক সময় চিকিৎসা না হলে, বড় আকারের বিপদ হতে পারে।

ইলিয়ানা জানিয়েছেন, এই মুহূর্তে তিনি প্রয়োজনীও ওষুধ খাচ্ছেন। নায়িকার সঙ্গী মাইকেল সর্বদাই তার পাশে রয়েছেন বলে জানান।

গত বছর এপ্রিল মাসেই মা হওয়ার সুখবর দিয়ে সকলকে চমকে দিয়েছিলেন ইলিয়ানা ডিক্রুজ। অভিনেত্রীর এই পোস্ট দেখা মাত্রই হইচই শুরু হয়েছিল নেটপাড়া থেকে বলিপাড়ায়। সন্তানের বাবার খোঁজ করেও কম ট্রলড হতে হয়নি তাকে। তবে সেসব পাত্তা দেননি তিনি। চুটিয়ে মাতৃত্ব উপভোগ করেছেন। আর এত সবের পর এখন গভীর অবসাদে ভুগছেন নায়িকা।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম