বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

বুবলীকে নিয়ে আসাম যাচ্ছেন নিরব


DhakaReport24.com || 2023-12-25 15:53:00
বুবলীকে নিয়ে আসাম যাচ্ছেন নিরব

ভারতে বাংলাদেশি সিনেমা বাণিজ্যিকভাবে সেভাবে মুক্তি পায় না। তবে অনলাইনের মাধ্যমে সীমান্ত ঘেঁষা রাজ্যগুলোতে জনপ্রিয় ঢালিউডের তারকারা। সেকারণে মাঝে মাঝে সেখানকার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন তারা।

সেই ধারাবাহিকতায় এবার আসামের দক্ষিণ সালমারা পিপলবাড়ী এলাকায় এনএইচ এন্টারটেনমেন্টের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন নিরব ও বুবলী। ২৮ ডিসেম্বর তারা মঞ্চ মাতাবেন।

এবারই প্রথম আসাম যাবেন নিরব। তাই সেখানকার অনুরাগীদের সামনে মঞ্চ মাতাতে উদগ্রীব হয়ে আছেন তিনি।

এ প্রসঙ্গে নিরব বলেন, ‘প্রথমবার আসাম যাচ্ছি, সঙ্গে বুবলী থাকবেন। ফেসবুক ইউটিউবে ঢুকলে দেখতে পাই সেখান থেকে মানুষ ভালোবাসা প্রকাশ করে। প্রথমবারের মতো তাদের কাছাকাছি যাওয়ার সুযোগ হতে যাচ্ছে। আশা করছি, তাদের সামনাসামনি যাওয়ার অভিজ্ঞতা দারুণ হবে।’

নিরব ও বুবলী ‘চোখ’ ও ‘ক্যাসিনো’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। ব্যবসায়ীকভাবে সফল না হলেও দর্শকমহলে প্রশংসিত হয়েছে সিনেমা দুটি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম