বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : বিনোদন

ইধিকা পালকে নিয়ে আসাম যাচ্ছেন শাকিব খান


DhakaReport24.com || 2023-12-25 12:32:45
ইধিকা পালকে নিয়ে আসাম যাচ্ছেন শাকিব খান

দেশের সীমান্ত ঘেঁষা ভারতীয় রাজ্যগুলোতে শাকিব খানের বেশ জনপ্রিয়তা রয়েছে। সেকারণে গেল কয়েক বছরে সেখানকার কয়েকটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। মঞ্চ মাতিয়েছেন ঢালিউডের এই সুপারস্টার।

সেই ধারাবাহিকতায় আসামে যাচ্ছেন শাকিব খান। পাঁচ বছর আগেও রাজ্যটিতে গিয়েছিলেন তিনি। মঞ্চ মাতানো সেসব অনুষ্ঠানের ভিডিও এখনও সামাজিক মাধ্যমে ভেসে বেড়াচ্ছে।

আসামের অনুরাগীদের উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন কিং খান। জানা গেছে, আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর পশ্চিম খাগড়াবাড়িতে ও ওয়েস্ট গোয়াপাড়া কলেজ প্রাঙ্গণে দুটি শো করবেন তিনি।

শাকিব খানের সঙ্গে অনুষ্ঠানে অংশ নেবেন ইধিকা পাল। ঢালিউডের এই শীর্ষ নায়কের বিপরীতে ‘প্রিয়তমা’ ছবিতে অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি।

শাকিব এখন বহুল প্রতীক্ষিত ‘রাজকুমার’ ছবির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এ ছাড়া আরও কয়েকটি বড় বাজেটের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। সেগুলো পর্যাক্রমে শুটিং শেষে মুক্তি পাবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম