বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : বিনোদন

ক্যাটরিনার খুশির জন্য নিজের ভেতর যে বদল আনলেন ভিকি


DhakaReport24.com || 2023-12-24 15:58:15
ক্যাটরিনার খুশির জন্য নিজের ভেতর যে বদল আনলেন ভিকি

বলিউডের প্রথম সারির নায়িকা ক্যাটরিনা কাইফের সঙ্গে ভিকি কৌশলের বিয়ে যেন রূপকথার গল্পই ছিল! কেউ যেন বিশ্বাসই করতে পারছিলেন না। তাই তো তাদের পেছনে লেগে পড়েন নিন্দুকেরা। তারাই কয়েকদিন পর পর তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়ায়।

তবে নিন্দুকের শত নিন্দাকে বুড়ো আঙুল দেখিয়ে সংসার জীবনের দুই বছর পার করেছেন ভিকি-ক্যাট। তারা যে ভালোবাসায় পরিপূর্ণি, সেটার প্রমাণ তাদের সামাজিক মাধ্যমের পাতায় ঢুঁ মারলেই পাওয়া যায়।

এদিকে মাঝে মাঝে ক্যাটরিনার সঙ্গে সম্পর্কের রসায়ন নিয়ে গণমাধ্যমের সামনে মুখ খোলেন ভিকি। নির্দ্বিধায় বলে দেন গোপন কথা।

বিয়ের পর থেকে ভিকির সিনেমা নির্বাচনের ব্যাপারে একটা বড় ভূমিকা রয়েছে ক্যাটরিনার। তবে বিয়ের পর ক্যাটরিনাকে খুশি করতে নিজের একটা স্বভাব বদলে ফেলতে হয়েছে ভিকিকে।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিকি বলেন, ‘ক্যাটরিনা আমার দাড়ি-গোঁফ চেহারা পছন্দ করে। সেজন্য আমাকে শেভ করতে গেলে দশবার ভাবতে হয়।’

এ অভিনেতা জানান, তিনি আগে বেশি কথা বলতেন। এখন ক্যাটরিনা বলেন। ভিকির কথায়, ‘আমি আগে কথা বলতে ভালোবাসতাম। কিন্তু এখন আমার মতো শ্রোতা খুঁজে পাওয়া যাবে না। আমার স্ত্রী প্রচুর কথা বলে আর আমি চুপ হয়ে গিয়েছি।’

এসব কথা মূলত মজার ছলেই জানিয়েছেন ভিকি। ক্যাটরিনার সঙ্গে বিবাহিত জীবন দারুণভাবে উপভোগ করছেন বলে জানান তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম