বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

বছর শেষে ‘পুলসিরাত’-এর জন্য দোয়া চাইলেন বুবলী


DhakaReport24.com || 2023-12-24 13:55:00
বছর শেষে ‘পুলসিরাত’-এর জন্য দোয়া চাইলেন বুবলী

সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খবরের শিরোনামে থাকেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। বছরের শেষে একটি নতুন সিনেমার খবর দিলেন অভিনেত্রী নিজেই।

‌‘পুলসিরাত’ নামে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। শনিবার (২৩ ডিসেম্বর) তার ফেসবুকে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন বুবলী। জানা গেছে, আনন জামানের কাহিনি-চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করবেন রাখাল সবুজ। ‌‘পুলসিরাত’ এর প্রযোজনা করছেন মীর জাহিদ হাসান।

ফেসবুক পোস্টে বুবলী লিখেছেন, ‘‘আমার নতুন ছবির নাম ‘পুলসিরাত’। সবাই আমার জন্য দোয়া করবেন।’’

বুবলীর কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে। ২০১৬ সালে পরিচালক শামীম আহমেদ রনির ‘বসগিরি’ সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রথম অভিনয় করেন।

শাকিব খানের সঙ্গে এ বছরে মুক্তি পাওয়া ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমা দিয়ে বেশ আলোচিত ও প্রশংসিত হন তিনি। এছাড়াও মাহফুজ আহমেদের সঙ্গে ‘প্রহেলিকা’ ও নিরবের সঙ্গে ‘ক্যাসিনো’ সিনেমা তাকে অনেকটাই নতুন পরিচয় দিয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম