বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

ঐশ্বরিয়াকে দূরে ঠেলে সালমানকে বুকে জড়িয়ে ধরলেন অভিষেক


DhakaReport24.com || 2023-12-22 19:10:30
ঐশ্বরিয়াকে দূরে ঠেলে সালমানকে বুকে জড়িয়ে ধরলেন অভিষেক

বলিউড ইন্ডাস্ট্রিতে যখন অভিষেক আর ঐশ্বরিয়ার বিবাহ বিচ্ছেদের গুঞ্জন তুঙ্গে ঠিক সেই সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, স্ত্রী ঐশ্বরিয়ার প্রাক্তন প্রেমিক সালমান খানকে জড়িয়ে ধরেছেন অভিষেক বচ্চন।

সালমানকে জড়িয়ে ধরে তার কানে ফিস ফিস করে কিছুক্ষণ কথাও বলেন অভিষেক। যা নেটিজেনদের মনে প্রশ্ন আরও বাড়িয়ে দিয়েছে, আসলেই কি স্ত্রী ঐশ্বরিয়াকে দূরে ঠেলে দিয়েছেন অভিষেক? সালমান ও অভিষেকের এ ভিডিও নেটদুনিয়ায় প্রকাশ পাওয়ার পরই দ্রুত ভাইরাল হয় ভিডিওটি। ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, তাক লাগানো এমন ঘটনা ঘটেছে বলিউড প্রযোজক অশোক পণ্ডিতের জন্মদিনের পার্টিতে।
 
অশোককে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছিলেন বলিউড ভাইজান সালমান। একই পার্টিতে উপস্থিত ছিলেন বাবা অমিতাভকে সঙ্গে নিয়ে অভিষেকও। দুজনেই সালমানকে বুকে জড়িয়ে ধরেন। সালমানের সঙ্গে বচ্চন পরিবারের দীর্ঘদিনের দূরত্ব ঘোচানো দেখে নেটিজেনরা মিলিয়েছেন দুইয়ে দুইয়ে চার। তাদের ধারণা, মিডিয়ায় প্রকাশ না করলেও ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে অভিষেকের।
 
যার প্রমাণ অভিষেক-ঐশ্বরিয়া দুজনেই তাদের হাত থেকে বিয়ের আংটি খুলে ফেলেছেন। বিচ্ছেদ ঘটায় তাই আর পুরনো প্রেমিক সালমান থেকে দূরত্ব রাখতে চাইছেন না বচ্চন পরিবার। এমনও মন্তব্য অনেক নেটিজেনের।
 
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বলিউড প্রযোজক অশোক পণ্ডিতের ৬০ তম জন্মদিনের পার্টিতে শুধু সালমান খান, শাহরুখ খান, কাজল, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চনই উপস্থিত ছিলেন না। আরও ছিলেন রাকেশ রোশন, হৃতিক রোশন, উর্বশী রাউতেলা, সনু নিগমের মতো জনপ্রিয় তারকারা।
সূত্র: টইমস অব ইন্ডিয়া
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম