বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

গোপনে দেশে ফিরলেন শাবনূর


বিনোদন ডেস্ক
DhakaReport24.com || 2023-12-17 18:59:30
গোপনে দেশে ফিরলেন শাবনূর
শাবনূর । ছবি: সংগৃহীত

প্রায় তিন দশক ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন শাবনূর। আগে ব্যক্তিগত কাজ ও বেড়াতে ছয় মাস পর পর দেশে আসতেন তিনি। কিন্তু শেষ তিন বছরে একবারও মাতৃভূমিতে পা রাখেননি জনপ্রিয় এ নায়িকা।

সম্প্রতি দেশে এসেছেন শাবনূর। তবে খবরটি গোপন রেখেছেন। কিন্তু পারেননি। জানা গেছে, পরিবার ও কাছের মানুষ ছাড়া কাউকে বলতে চাননি দেশে আসার কথা। কারণ, জমে থাকা কাজগুলো নিরিবিলি সেরে ফেলতে চান।

দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাবনূর বলেন, ‘অনেক দিন দেশে না থাকায় নানান কাজ জমে আছে। হাবিজাবি অনেক কাজ। অনেক। ওসব করছি। তাই চুপচাপ আছি। কাউকে জানাইনি।’এদিকে শোনা যাচ্ছে, বিরতির পর অভিনয়ে ফিরবেন শাবনূর। যদিও নিজ মুখে কিছু বলেননি তিনি। তবে সূত্রের খবর, শিগগিরই একটি চলচ্চিত্রে তাকে দেখা যাবে। সেই ছবিতে তার বিপরীতে থাকবেন মাহফুজ আহমেদ। পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী। এখন ছবি নিয়ে চলছে আলোচনা।

এদিকে আজ ১৭ ডিসেম্বর শাবনূরের জন্মদিন। ৪৫ বছরে পা রাখলেন তিনি। অনেক বছর সিনেমায় না থাকলেও তার জনপ্রিয়তা এতটুকু কমেনি। বরং অনুরাগীরাও প্রিয় অভিনেত্রীর পর্দায় ফেরার অপেক্ষায় আছেন।  

ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম