বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : বিনোদন

বিয়ে করলেন ‘শিসকন্যা’ খ্যাত অবন্তি সিঁথি


DhakaReport24.com || 2023-12-17 10:23:45
বিয়ে করলেন ‘শিসকন্যা’ খ্যাত অবন্তি সিঁথি

বিয়ের পিঁড়িতে বসলেন ‘শিসকন্যা’ খ্যাত সঙ্গীতশিল্পী অবন্তি সিঁথি। গতকাল শুক্রবার (১৫ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে একটি কনভেনশন সেন্টারে এ বিয়ের আয়োজন করা হয়।

সিঁথির বরের নাম অমিত দে। তিনি লন্ডনের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। শখের বসে গানও করেন। গানের সূত্রেই দুজনের পরিচয়।

বিয়ে প্রসঙ্গে অবন্তি সিঁথি বলেন, অমিতের সঙ্গে আমার পরিচয় বেশি দিনের না। সাত-আট মাস হবে। ও খুব ভালো গান করে।আমাদের একসঙ্গে একটা গান করতে গিয়ে পরিচয় হয়েছে। গানটা শেষ অবধি হয়নি, কিন্তু আমাদের বিয়েটা হয়েছে। বর অমিত প্রসঙ্গে তিনি বলেন, অমিত প্রায় ১৩ বছর হলো লন্ডনে থাকে। সেখানে অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা শেষ করে এখন একটি ফিন্যান্স ফার্মে কর্মরত। পাশাপাশি গান করেন।

এ ছাড়া খুব ভালো কিবোর্ড ও পিয়ানো বাজাতে পারেন অমিত। লন্ডনে থাকলেও তাদের আসল বাড়ি সিলেটে বলেও জানান সঙ্গীতশিল্পী অবন্তি সিঁথি।

প্রসঙ্গত, অবন্তি সিঁথি ‘ক্লোজআপ ওয়ান' প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন দুইবার। তবে তার পরিচিতি ছড়িয়ে পড়ে ভারতের টেলিভিশন জি বাংলার সঙ্গীতবিষয়ক শো 'সারেগামাপা'তে অংশ নিয়ে। সেখানে 'শিসকন্যা' নামে পরিচিত হয়েছেন তিনি। তার আলোচিত গানের মধ্যে রয়েছে 'রূপকথার জগতে' ও 'পাখি পাখি মন।'
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম