বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : বিনোদন

‘শ্লীলতাহানি’ দৃশ্যে অভিনয়ে অস্বস্তি হয়: কাজল


DhakaReport24.com || 2023-12-14 15:09:00
‘শ্লীলতাহানি’ দৃশ্যে অভিনয়ে অস্বস্তি হয়: কাজল

এ বছর নেটফ্লিক্সের ‘লাস্ট স্টোরিজ টু’ সিনেমায় বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল দর্শকের মুগ্ধ করেছেন। এখানে বৈবাহিক ধর্ষণের শিকার হতে দেখা যায় অভিনেত্রীকে। এই সিনেমায় স্বামীর হাতে শারীরিক নির্যাতনেরও শিকার হন কাজল। প্রতিটি দৃশ্যে তার অভিনয় নজর কেড়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এদিকে নেটফ্লিক্স ফিল্ম অ্যাক্টরস রাউন্ড টেবিলে যোগ দিয়েছিলেন কাজল, সেখানে ‘শ্লীলতাহানি’ দৃশ্যে অভিনয়ে অস্বস্তির কথা জানান এই অভিনেত্রী।

কাজল বলেন, ‘যেসব দৃশ্যে শ্লীলতাহানি করা হয় কিংবা আমাকে হেনস্তা করা হয় ওই দৃশ্যে আমি যখন অভিনয় করি তখন অস্বস্তি হয়। অতীতে এ ধরনের দৃশ্যে অভিনয় করেছি; করিনি এমন নয়। বিশ্বাস করুন, সেগুলো খুব যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা। নিজের অভিনয় দক্ষতা বোঝানোর জন্য ওই দৃশ্যের দরকার নেই।’

তিনি আরও বলেন, ‘অভিনেত্রী হিসেবে যখন যে দৃশ্যটা করছি, সেটা অনুভব করি। আমরা নিশ্চয় অভিনেতা। ব্যক্তিগত বিশ্বাস ক্যামেরা মানুষের তৈরি একটা অদ্ভূত ম্যাজিক, যদি আপনি নিজের কাজের সঙ্গে সৎ না থাকেন, তাহলে ক্যামেরা তা ধরে ফেলে।’

এর আগেও ‘বাজিগর’, ‘ইশক’, ‘দুশমন’-এর মতো সিনেমায় এ ধরনের অস্বস্তিকর দৃশ্যে দারুণভাবে নিজেকে পর্দায় উপস্থাপন করেছেন কাজল।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম