বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : বিনোদন

গোপনে বিয়ে করেছেন পপি, রয়েছে সন্তানও


বিনোদন ডেস্ক
DhakaReport24.com || 2023-12-13 15:43:45
গোপনে বিয়ে করেছেন পপি, রয়েছে সন্তানও

কুলি’ দিয়ে ঢালিউড জয় করেছিলেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। একের পর এক ছবিতে কাজ করে প্রথম সারির নায়িকা বনে যান তিনি। অর্জনও কম নয়। তিনবার নিজের ঝুলিতে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

অনেকদিন হলো পপির কোনো খোঁজ নেই কারও কাছে। তার সঙ্গে যোগাযোগের সকল মাধ্যমই রেখেছেন বন্ধ করে। কিন্তু লাস্যময়ী এ অভিনেত্রীকে অনুরাগীরা আজও খুঁজে বেড়ান। তার খোঁজ জানতে চান। তবে পপি কোথায় আছেন, কেমন আছেন— অনেকেরই অজানা।


এদিকে একদিন আগে ফের সংবাদের শিরোনামে এসেছেন পপি। বেরিয়ে এসেছে তিন বছর ধরে উধাও থাকা এ নায়িকাকে নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য। জানা গেছে, গোপনে বিয়ে করে সংসারধর্মে মন দিয়েছেন পপি। সে ঘরে এক পুত্র সন্তানও রয়েছে। বর্তমানে রাজধানীর ধানমন্ডিতে বসবাস করছেন এ নায়িকা। এর আগে বারিধারা ও উত্তরায় ছিলেন। সেখানকার ঠিকানা পরিচিতরা জেনে যাওয়ায় দ্রুত সেই এলাকা ছাড়েন।


বেশ কয়েকটি সূত্র থেকে জানা গেছে, পপির স্বামীর নাম আদনান উদ্দিন কামাল। ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। ঢাকার লালবাগ এলাকার বাসিন্দা। ২০২১ সালের অক্টোবরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পপি। তার নাম রেখেছেন আয়াত।


এদিকে বাবা-মায়ের সঙ্গেও নাকি যোগাযোগ নেই পপির। গত বছর এক ভিডিও বার্তায় তার মা নিজেই জানিয়েছিলেন এ কথা। বলেছিলেন, পপি তার পরিবারের কোনো খোঁজ নেন না।

পপি শেষ ধরা দিয়েছিলেন এক ভিডিওবার্তায়। গত শিল্পী সমিতির নির্বাচনের সময় ওই ভিডিওতে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের জন্য ভোট চেয়েছিলেন শিল্পীদের কাছে। সেইসঙ্গে জানিয়েছিলেন, ভাগ্যে থাকলে ক্যামেরার সামনে আসবেন তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম