সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। গতকাল সোমবার (১১ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
সঙ্গে সঙ্গে ঊর্মিলাকে দ্রুত রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে পর্যবেক্ষণে রাখেন বলে জানা গেছে।
হাসপাতালের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস অফিসার সি এফ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন ঊর্মিলা। তার মাথায় সিটি স্ক্যানও করা হয়েছে, রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে তার আঘাত কতটা গুরুতর।
এর আগে, চলতি বছরের মার্চে হৃদযন্ত্রের সমস্যার নিয়ে দীর্ঘদিন হাসপাতালে ছিলেন অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর।
প্রসঙ্গত, ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজে কাজ শুরু করেন ঊর্মিলা শ্রাবন্তী কর। দীর্ঘদিন ধরে টেলিভিশন নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম