রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

নতুন সুখবর দিলেন জয়া


বিনোদন ডেস্ক
DhakaReport24.com || 2023-12-05 21:40:30
নতুন সুখবর দিলেন জয়া

এ মাসেই মুক্তি পাচ্ছে জয়া আহসানের প্রথম বলিউড ছবি ‘কড়ক সিং’। বাঙালি পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত এই ছবিতে প্রধান অভিনেতা হিসেবে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠি।

এদিকে ছবিটি মুক্তির আগমুহূর্তে নতুন সুখবর পেলেন ঢাকার মেয়ে জয়া। ‘পিঙ্ক’ খ্যাত অনিরুদ্ধ রায় চৌধুরী প্রায় দশ বছর পর ‘ডিয়ার মা’ নামে বাংলা ছবি নির্মাণ করতে যাচ্ছেন।

এতে অভিনয় করবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার সঙ্গে থাকার কথা রয়েছে শাশ্বত চট্টোপাধ্যায়ের। ছবিতে শাশ্বত এবং জয়াকে দম্পতির চরিত্রে দেখা যাবে।

এ বিষয়ে কলকাতার গণমাধ্যমকে পরিচালক অনিরুদ্ধ বলেন, এটা অন্য ধরনের এক সম্পর্কের গল্প। আমার সঙ্গে চিত্রনাট্য লিখেছেন শাক্যজিৎ ভট্টাচার্য। এর বেশি এখনই কিছু বলতে চাইছি না।

তিনি আরও বলেন, আমার ইচ্ছে শাশ্বত এবং জয়াকে নিয়ে ছবিটা করার। ওদের সঙ্গে কথাও হয়েছে। তবে এখনও চূড়ান্ত হয়নি।

সব কিছু ঠিক থাকলে আগামী বছর ফেব্রুয়ারি-মার্চের দিকে কলকাতায় ‘ডিয়ার মা’ ছবির শুটিং শুরু হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম