তবে বিয়ের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই বলেননি এই গায়িকা। কিছু না বললেও লিজার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে সবুজকে দেখা যায়।
এমনকি লিজার হোয়াটসঅ্যাপের প্রোফাইল ছবিটিও এই সবুজ খন্দকারের সঙ্গে। ফেসবুকেও লিজা আর তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে পোস্ট করা স্থিরচিত্রে সবুজ খন্দকারকে দেখা গেছে।
২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন লিজা।
২০২২ সালে প্রেম ও বিয়ের প্রসঙ্গে সংবাদমাধ্যমে লিজা বলেছিলেন, ‘সব মানুষই জীবনে কারও না কারও সঙ্গে সম্পর্কে জড়ায়। আমি নতুন সম্পর্কে জড়িয়েছি। এটুকু বলতে পারি, আমাদের বিয়ের সবকিছু রেডি। এ বছরই বিয়ে করব। করোনার প্রাদুর্ভাব কমলে বিয়ের ঘোষণা দিতে পারব। শুধু বলি, সে গানের বাইরের জগতের মানুষ। তবে পরিচয় গানের সূত্রেই।’
খোঁজ নিয়ে জানা গেছে, যুক্তরাষ্ট্রে স্টেজ শো করতে গিয়ে ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে পরিচয় হয় লিজার। তাঁদের দুজনকে যুক্তরাষ্ট্রে একসঙ্গে ঘুরতেও দেখা গেছে। বছরখানেক ধরে বাংলাদেশেও সবুজকে নিয়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে হাজির হন লিজা। বিনোদন অঙ্গনে লিজার ঘনিষ্ঠজনেরা লিজা ও সবুজের বিয়ের বিষয়টি অবগত। তবে লিজা যেহেতু আনুষ্ঠানিকভাবে এখনো কিছু বলছেন না, তাই তাঁরাও এ নিয়ে মুখ খুলছেন না।
লিজা তাঁর হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্টে সবুজ খন্দকারের সঙ্গে এই স্থিরচিত্রটি প্রোফাইল পিকচার হিসেবে দিয়ে রেখেছেন
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম