শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

মন্দিরাকে নিয়ে আরিফিন শুভর ‘নীলচক্র’


বিনোদন ডেস্ক
DhakaReport24.com || 2023-11-10 19:09:45
মন্দিরাকে নিয়ে আরিফিন শুভর ‘নীলচক্র’

গত মাসে মুক্তি পাওয়া ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা প্রদর্শিত হচ্ছে এখনও। সিনেমাটিতে আরিফিন শুভর মুজিব হয়ে উঠা দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে। সেই প্রশংসা রেশ কাটতে না কাটতেই নতুন সিনেমার ঘোষণা দিলেন এই নায়ক। 

শুভর নতুন সিনেমার নাম ‘নীলচক্র’। পরিচালনা করছেন মিঠু খান। সিনেমাটির চিত্রনাট্য ও কাহিনী বিন্যাস করেছেন নাজিম উদ দৌলা ও মিঠু খান। দ্রুতই সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে।

নতুন এই সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর নিশ্চিত করেছেন আরিফিন শুভ। তবে বরাবরের মতই সিনেমাটির কাজ শেষ না করে বিস্তারিত কথা বলতে নারাজ এই নায়ক।

শুভ জানালেন, ‘দর্শক সমসাময়িক একটি গল্প দেখতে পাবেন। গল্পের প্যাটার্ন ডার্ক, সঙ্গে আরও কিছু আছে। আপাতত এর বেশি কিছু না বলি।  সব ঠিক থাকলে পর্দায় পুরোপুরি বলা হবে।’

এরই মধ্যে সিনেমাটির অ্যানাউন্সমেন্ট পোস্টার প্রকাশিত হয়েছে, যেখানে রক্তের সঙ্গে প্রযুক্তির এক মিশেল দেখা যাচ্ছে। যা ইঙ্গিত দিচ্ছে সাইকো থ্রিলার গল্পের দিকে। 

সিনেমাটিতে আরিফিন শুভর বিপরীতে থাকছেন মন্দিরা চক্রবর্তী। এর আগে শরিফুল রাজের বিপরীতে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’ ছবিতে অভিনয় করেছেন তিনি। যা এখন মুক্তির অপেক্ষায়। 

মন্দিরা জানান, ছোটবেলা থেকে আরিফিন শুভকে তার ভালো লাগতো। একটা সময় তার ক্রাশ ছিলেন শুভ। সেই ক্রাশের সঙ্গে এবার কাজ করতে যাচ্ছি। সত্যিই অন্যরকম ভালো লাগা কাজ করছে।  

ফিল্ম ফায়োস প্রোডাকশন প্রযোজিত  ও ফিল্ম লাইফ প্রোডাকশন নিবেদিত এই সিনেমায় আরিফিন শুভর সঙ্গে আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, ডলার প্রমুখ।

ঢাকা রিপোর্ট ২৪.কম/এমআর/আরএএম