বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

আপনি পড়ছেন : বিনোদন

সংসার ভাঙল উপস্থাপক রাফসান সাবাবের


বিনোদন ডেস্ক
DhakaReport24.com || 2023-11-10 14:22:00
সংসার ভাঙল উপস্থাপক রাফসান সাবাবের

বেশ ধুমধাম আয়োজনেই চিকিৎসক সানিয়া এশাকে বিয়ে করেছিলেন দেশের জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব। কিন্তু তাদের সেই সংসারে ভাঙন ধরল বিয়ের তিন বছরের মাথায়।

বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে নিজের বিবাহ বিচ্ছেদের খবর জানিয়েছেন রাফসান নিজেই। এই উপস্থাপক তার স্ট্যাটাসে উল্লেখ করেন, সানিয়া এশার সঙ্গের ৩ বছরের সম্পর্কের ইতি টেনেছেন তিনি।

স্ট্যাটাসে রাফসান লিখেছেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমাকে বলতে হচ্ছে যে, এশার সঙ্গে আমার সম্পর্কের ইতি। বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ ছিল না কিন্তু অনেক চিন্তাভাবনার পরে দুজনের আলাদা হয়ে যাওয়াটাই আমার কাছে সেরা উপায় বলে মনে হয়েছে। আমাদের একসঙ্গে তিন বছরের পথ চলা এবং আমি চাই শেষটা সম্মানজনকভাবেই হোক।’

এসময় সবার উদ্দেশ্যে রাফসান বলেন, ‘আপনারা যদি এই বিষয়ে আমাদের গোপনীয়তাকে সম্মান করেন এবং আপনাদের শুভকামনায় রাখেন তাহলে কৃতজ্ঞ থাকব।’

এর আগে ২০২০ সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাফসান সাবাব। তিন বছর সংসারের পর চলতি মাসে বিবাহ বিচ্ছেদের পথে হাঁটলেন এই জুটি। 

উল্লেখ্য, দেশের বর্তমান সময়ের জনপ্রিয় উপস্থাপকদের একজন রাফসান সাবাব। কলেজে পড়াকালীন সময় থেকেই উপস্থাপনার সঙ্গে জড়িত তিনি। আইবিএর শেষ বর্ষে থাকা অবস্থায় টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিকের সঙ্গে তার কাজের সুযোগ হয়। 

আয়মান সাদিকের সহযোগিতায় ২০১৭ সালে যাত্রা শুরু করেন ‘টেন মিনিটস স্কুল শো’র। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেতে শুরু করেন। এরপরে রাফসান লঞ্চ করেন ‘হ্যাশ ট্যাগ’ নামের আরেকটি শো। সেটিও দর্শকপ্রিয় হয়। 

সবশেষে তিনি লঞ্চ করেন ইউটিউব শো ‘হোয়াট অ্যা শো’। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। শোটি এখন দেশের সর্বাধিক জনপ্রিয় ইউটিউব শো। 
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম