বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

আমার ‘অন্তরঙ্গ’ ছবি ফোনের গ্যালারিতে থাকবে: দীঘি


DhakaReport24.com || 2023-11-09 09:24:00
আমার ‘অন্তরঙ্গ’ ছবি ফোনের গ্যালারিতে থাকবে: দীঘি

কয়েকদিন পর পর প্রার্থনা ফারদিন দীঘির প্রেম নিয়ে সরগরম হয় নেটপাড়া। পরে তা হয় খবরের শিরোনাম।

সম্প্রতি ফের প্রেম নিয়ে আলোচনায় দীঘি। এর সূত্রপাত দুটি ছবি ঘিরে। মাহিমিন রাশিদ নামের একটি ছেলের সঙ্গে এমনভাবে ছবি তুলেছেন তাতে দেখা বুঝতে বাকি থাকে না যে, তারা প্রেম করছেন।

এর মধ্যে একটি ছবিতে দেখা যাচ্ছে, মাহিমিনের কাঁধে হাত দিয়ে মাথায় মাথা ঠুকে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন দীঘি। আরেকটিতে পড়ন্ত বেলায় মাহিমিনিকে জড়িয়ে ধরে সমুদ্রের দিকে তাকিয়ে আছেন দুজনে।

ছবি দুটি ভাইরাল হওয়ার পর দীঘি দাবি করেন, তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই। মাহিমিন তার ছোটবেলার বন্ধু।

দীঘির কথায়, ‘ছেলেটি আমার বাল্যবন্ধু। আমি মনে করি অভিনয়ের বাইরে একটা ব্যক্তিগত জীবন রয়েছে আমাদের। সেখানে আলাদা সার্কেল, পরিবারসহ ভিন্ন একটা পৃথিবী থাকে। সেসব কখনও সামনে আনি না আমরা। আর সেখান থেকেই কোনোভাবে একটা ছবি চোখে পড়েছে সবার।’

পরে এক সংবাদ সম্মেলনে ছবি দুটি নিয়ে তিনি বলেন, “ছবিটি নিয়ে কিছু জায়গায় সংবাদও হয়েছে। তাতে বলা হয়েছে ‘অন্তরঙ্গ’ ছবি। আসলে বিষয়টি মোটেও তা নয়। কেননা, অন্তরঙ্গ ছবি খুবই ভয়ংকর হয়। সেসব প্রকাশ্যে পোস্ট করা সম্ভব হয় না। আমার ফোন থেকে যে ছবি পোস্ট হবে, তা কখনও অন্তরঙ্গ হবে না। অন্তরঙ্গ সেটা হবে, যেটা আমার ফোনের গ্যালারিতে থাকবে, কিন্তু কখনও বের হবে না।”

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। যিনি শিশুশিল্পী হিসেবেই সিনেমা জগতে পা রেখেছিলেন। একসময় শাকিব খান, ডিপজলের মতো তারকাদের সঙ্গে পার্শ্বচরিত্রে অভিনয়ের পর বর্তমানে মূল চরিত্রেও কাজ করছেন তিনি।

মঙ্গলবার দীঘি অভিনীত একটি মিউজিক ভিডিও রিলিজ হয়েছে। ‘চোখে চোখে’ শিরোনামে গানটির কথা লিখেছেন পীযূষ দাস এবং এতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ইমরান ও পূজা।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম