বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

‘টাইগার–৩’ মুক্তির আগেই ২০০ কোটি সালমানের পকেটে


বিনোদন ডেস্ক
DhakaReport24.com || 2023-11-08 18:47:00
‘টাইগার–৩’ মুক্তির আগেই ২০০ কোটি সালমানের পকেটে

গত কয়েক বছরে বলিউডের বক্স অফিসে কোনো তারকার সিনেমাই সেভাবে চলেনি। সালমান খানও এর ব্যতিক্রম ছিলেন না।

‘টিউবলাইট’, ‘রাধে’, ‘অন্তিম’—একের পর এক ফ্লপ হয়েছে তাঁর অভিনীত সিনেমা। চলতি বছরের শুরুতে ‘পাঠান’ দিয়ে হিন্দি সিনেমায় আবার হিট হতে শুরু করে। পরে সারা বছরজুড়েই বিভিন্ন হিন্দি সিনেমা ব্যবসা করেছে। 

তাই সালমান খানও আশা করছেন টানা ব্যর্থতার পর নতুন সিনেমা ‘টাইগার–৩’ সুপারহিট হবে। ভারতীয় গণমাধ্যম কইমই জানিয়েছে, ১২ নভেম্বর মুক্তির অপেক্ষায় থাকা ছবিটি থেকে ২০০ কোটির বেশি পারিশ্রমিক পকেটে পুরেছেন সালমান।

বক্স অফিসে একের পর এক ছবির ভরাডুবি সত্ত্বেও ‘টাইগার–৩’ ছবির জন্য ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন সালমান খান। এ ছবির জন্য কেবল পারিশ্রমিকই নয়, শাহরুখ খানের পথেই হেঁটেছেন তিনি। 

প্রতিটি ছবিতে পারিশ্রমিক না বাড়ালেও লভ্যাংশের চুক্তিতে ছবিতে সই করেন শাহরুখ। চুক্তি অনুযায়ী, ছবির বক্স অফিসে যত লাভ করে, সেই অনুযায়ী বাড়তে থাকে তাঁর লভ্যাংশের পরিমাণও। এই লভ্যাংশের চুক্তিতেই বেশি লাভবান হয়েছেন শাহরুখ।

সেই পথেই এবার পা বাড়িয়েছেন সালমানও। জানা গেছে, ‘টাইগার–৩’-এর ক্ষেত্রে প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসের সঙ্গে ৬০ শতাংশ লভ্যাংশের চুক্তি হয়েছে ভাইজানের। ছবি বক্স অফিসে যা উপার্জন করবে, তার ৬০ শতাংশ পাবেন সালমান। সঙ্গে তাঁর ১০০ কোটি টাকার পারিশ্রমিক তো আছেই। সব মিলিয়ে ‘টাইগার–৩’-এর সৌজন্যে নাকি ২০০ কোটি টাকা পকেটে তুলছেন অভিনেতা।

মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে সালমানের সঙ্গে আছেন ক্যাটরিনা কাইফ। 
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম