সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

ডিপজলের আচরণ অশ্লীল, বললেন ইধিকা


বিনোদন ডেস্ক
DhakaReport24.com || 2023-11-07 21:25:45
ডিপজলের আচরণ অশ্লীল, বললেন ইধিকা

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের একটি বক্তব্য ভাইরাল হয়েছে। কলকাতার অভিনেত্রী ইধিকা পাল অশ্লীল পোশাক পরেন বলে একটি গণমাধ্যমে মন্তব্য করেছেন তিনি। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ইধিকা। ডিপজলের মন অশ্লীল বলে মন্তব্য করলেন তিনি।

সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে ডিপজলকে নিয়ে ইধিকাকে বলতে শোনা যায়, ওনাকে সিনেমার লর্ড বলা হয়। উনি বড় মাপের মানুষ। তাকে তো আমার আলাদা করে কিছু বলার নেই। আমি ইন্ডাস্ট্রিতে আসা ছোটখাট একজন মানুষ। যতদূর ধারণা তিনি বলেছেন, আমি অশ্লীল পোশাক পরি।

এরপর প্রশ্ন ছুড়ে দিয়ে ইধিকা বলেন, আমার শুধু একটা প্রশ্ন আছে ওনার কাছে। অশ্লীল কোনটা? সামাজিক যোগাযোগমাধ্যমে বা আমার এ পর্যন্ত যে কয়েকটা কাজ আছে তাতে অশ্লীলতা আছে বলে আমার মনে হয় না। অশ্লীল কোনটা, এই প্রশ্নটাই তার উদ্দেশে করা।

আরেকটি কথা একটু ব্যক্তিগতভাবে জানতে চাইব, উনি আমার চেয়ে অনেক সিনিয়র। তার থেকে এমন কথা আমি আশা করিনি। অশ্লীল শুধু পোশাক আশাক হয় না। মানুষের আচরণেও হয়। আর পাবলিক প্ল্যাটফর্মে একজন মেয়ের পোশাক আশাক নিয়ে মন্তব্য করাটা অশ্লীল আচরণ বলে মনে হয় আমার।

প্রসঙ্গত, সম্প্রতি ঢাকায় এসেছেন ইধিকা। ধানমন্ডির এই প্রতিষ্ঠান উদ্বোধন করেছেন তিনি। জানা গেছে, ফরিদপুরে একটি ডকুমেন্টারি ফিল্মের শুটিং করতে যাবেন তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম