বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

চটেছেন অমিতাভ, রাশমিকার ভুয়া ভিডিও ভাইরাল


বিনোদন ডেস্ক
DhakaReport24.com || 2023-11-06 20:27:45
চটেছেন অমিতাভ, রাশমিকার ভুয়া ভিডিও ভাইরাল

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। বলা হচ্ছে, ভিডিওটিতে আপত্তিকর অঙ্গভঙ্গি করতে থাকা নারী দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানা।

তবে জানা গেছে, চেহারার মিল থাকলেও ওই নারী আসলে রাশমিকা নন। জনপ্রিয় অভিনেত্রীর নামে এমন আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় চটেছেন অমিতাভ বচ্চন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে ওই নারীকে যে পোশাকে দেখা যায়, সাধারণত তেমন পোশাক পরতে দেখা যায় না রাশমিকাকে। 

এটিই তাঁর ভক্ত-অনুসারীদের মধ্যে সন্দেহের উদ্রেক করে। পরে জানা যায়, এই ভিডিওর নারী আসলে রাশমিকা নন। 

অন্য এক নারীর ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অভিনেত্রীর মুখ বসানো হয়েছে। এ তথ্য জানার পরই অপরাধীর বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানাতে শুরু করেন রাশমিকার অনুসারীরা। এবার একই দাবিতে সরব হলেন অমিতাভ বচ্চন। অপরাধীর বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের পক্ষে সওয়াল করলেন বিগ বি।

এক্সে অমিতাভ লিখেছেন, ‘বিষয়টা খুবই গুরুতর এবং এটা নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া দরকার।’

গত বছর ‘গুডবাই’ সিনেমাটি দিয়ে বলিউডে অভিনয় শুরু হয় রাশমিকার মান্দানার। সে সিনেমাটিতে অমিতাভের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন রাশমিকা। ছবির প্রচারে রাশমিকার অভিনয়ের প্রশংসা করেছিলেন অমিতাভ। 

রাশমিকাও বলেছিলেন, প্রথম হিন্দি সিনেমাতেই অমিতাভ বচ্চনের মতো তারকাকে পাওয়ায় তিনি গর্বিত। আগামী মাসে মুক্তি পাবে রাশমিকা অভিনীত তৃতীয় হিন্দি সিনেমা ‘অ্যানিমেল’।

সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত সিনেমাটিতে রাশমিকার বিপরীতে অভিনয় করেছেন রণবীর কাপুর।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম