বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : বিনোদন

ক্লাস নাইনে প্রেম, কলেজে ব্রেকআপ


DhakaReport24.com || 2023-11-06 10:31:15
ক্লাস নাইনে প্রেম, কলেজে ব্রেকআপ

মাঝে শোনা গিয়েছিল চিকিৎসক প্রেমিক তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে ঋতাভরীর প্রেম ভাঙার গুঞ্জন। তবে সে গুড়ে বালি। কিছুদিন আগে লক্ষ্মীপূজার সময় প্রেমিকের সঙ্গে সেলফি তুলে পোস্ট করে এ অভিনেত্রী বুঝিয়ে দিয়েছেন তাদের বিচ্ছেদ হয়নি মোটেও।

তবে তথাগতর সঙ্গে প্রেম নিয়ে আলোচনার মাঝেই প্রাক্তন প্রেমিকদের নিয়ে মুখ খুললেন ঋতাভরী। যদিও পুরোটাই ঘটেছে মজার ছলে।

আসলে ঋতাভরী এক সাক্ষাৎকারের মজার রিল ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি কথা বলেছেন প্রথম ডেটে যাওয়া নিয়েও। তিনি বলেন, ‘আমার প্রথম প্রেম ক্লাস নাইনে। আমি আমার প্রাক্তন প্রেমিক, বলা ভালো প্রথম প্রেমিক এক রোববার আইসক্রিম পার্লারে গিয়েছিলাম।’

প্রথম কবে ব্রেক আপ হয়েছিল? এমন কথায় ঋতাভরী বলেন, ‘তখন আমি কলেজে পড়ি। তবে এটা নিয়ে বেশি কথা বলতে চাই না। আমার মনে হয় আমাদের অনেকেরই এমন তিক্ত অভিজ্ঞতা থাকে, যেটার কথা মনে এলেই মনে হয়, এটা না হলেই ভালো হত।’

লক্ষ্মীপূজার দিন তথাগতর গালে গাল রেখে ছবি পোস্ট করে ঋতাভরী লিখেছিলেন, ‘আমি আর চিকিৎসক তথাগত অষ্টমীর দিন একসঙ্গে ছবি তুলতে পারিনি। লক্ষ্মীপূজার দিন ছবি তুলে ম্যানেজ করছি। তবে এই ছবিতে আমায় দেখতে বেশ ভালো লাগছে।’

তবে বহুদিন পর তথাগতর সঙ্গে ঋতাভরীর ছবি দেখে অবাক হয়ে যান নেটপাড়ার লোকজনও। তবে এটুকু বুঝতে কারোর বাকি নেই, ঋতাভরীর ও তথাগত নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে ফের এক হয়েছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম