বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

কোহলির দুঃসময়ে কেবল পাশে ছিলেন আনুশকা


বিনোদন ডেস্ক
DhakaReport24.com || 2023-11-02 16:04:30
কোহলির দুঃসময়ে কেবল পাশে ছিলেন আনুশকা

চলমান ওয়ানডে বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার পূর্ব পর্যন্ত ৬ ম্যাচে ব্যাট হাতে ৩৫৪ রান করেছেন তিনি।

এমন দুর্দান্ত পারফরম্যান্সের পেছনে বড় অবদান রেখে চলেছে কোহলির পরিশ্রম। তেমনিভাবে পরিবারের সদস্যরাও অনেক অবদান রাখেন। বিশেষ করে বাজে সময়ে কোহলিকে মানসিকভাবে দৃঢ় রাখার কাজটি করে গেছেন স্ত্রী আনুশকা শর্মা।

ভারতের অধিনায়ক থাকাকালে শেষ দিকে ব্যাপক বির্তকের মধ্যে পড়েছিলেন কোহলি। ব্যাট হাতে রানখরা কাটাতে না পারায় অনেক সমালোচনাও শুনতে হয়েছিল তাকে। সেই দুঃসময়ে কোহলি পাশে পেয়েছেন আনুশকাকে। মানসিকভাবে স্ত্রী পাশে থাকায় সহজেই সেই সময়টুকু কাটিয়ে উঠতে পেরেছিলেন তারকা এই ব্যাটসম্যান। আর এ কথা স্বীকার করেছেন খোদ কোহলি নিজেই।

ভারতের এই তারকা ক্রিকেটার বলেন, ‘যখন কেউ পাশে নেই, বিশ্বাস পর্যন্ত করছে না, কথাও শুনছে না, তখনও কিভাবে পাশে দাঁড়াতে হয় তা শিখিয়েছে আনুশকা। ও সব সময় বলে, যদি সত্যের পথে থাকি তাহলে কোনো কিছু নিয়েই চিন্তা করতে হবে না। জটিল, কঠিন পথ নিজেই ঠিক হয়ে যাবে।’

কোহ্লি আরও বলেন, ‘যখন আনুশকা মা হয়, তখন তার মধ্যে মায়ের মনের জোর অনুভব করা যায়। একা হাতে বাচ্চা সামলানো থেকে শুরু করে সব কিছু করেছে সে। এমনকি থেমে থাকেনি তার সিনেমাও।’
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম