বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

আপনি পড়ছেন : বিনোদন

জন্মদিনে বাবার দেওয়া উপহার আজও তুলে রেখেছেন শাহরুখ


DhakaReport24.com || 2023-11-02 15:39:00
জন্মদিনে বাবার দেওয়া উপহার আজও তুলে রেখেছেন শাহরুখ

বলিউড বাদশাহ শাহরুখ খানের ৫৮তম জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে জন্ম তার। নব্বইয়ের দশকে বলিউডে পা রাখার পর তিন দশকের চলচ্চিত্র ক্যারিয়ারে পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা আর সাফল্য।

এবারের জন্মদিনে সংবাদমাধ্যমকে শাহরুখ জানালেন, জন্মদিনে তার তাকে নিজের ব্যবহৃত পুরোনো জিনিস উপহার হিসেবে দিতেন? শাহরুখ সেসব উপহার এখনও সযত্নে তুলে রেখেছেন।

শাহরুখ এ প্রসঙ্গে বলেন, ‘একদমই ঠিক শুনেছেন। আব্বা আমাকে পুরোনো টাইপরাইটার, ক্যামেরা, টেপ রেকর্ডারসহ আরও অনেক পুরোনো জিনিস উপহার হিসেবে দিয়েছিলেন।’ আজও কী আপনার কাছে আছে এগুলো জানতে চাইলে কিং খান বলেন, ‘জন্মদিনে পাওয়া আব্বার উপহারগুলো আমি আজও সযত্নে তুলে রেখেছি।’

জন্মদিনে শাহরুখের মা বিশেষ কোনো আয়োজন করতেন কী না জানতে চাইলে তিনি বলেন, ‘না, সে রকম কিছু বানাতেন না। আমাদের রেস্তোরাঁ ছিল। জন্মদিনের দিন সেখান থেকে স্পেশাল খাবার আসত।’

এদিকে প্রতি বছরই বলিউড বাদশাহর জন্মদিন নিয়ে ভক্তদের মাঝে থাকে আকশ সমান উন্মাদনা। শাহরুখও দিনটি বেশ আয়োজন করেই পালন করেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। শাহরুখের জন্মদিনের আসর বসতে যাচ্ছে আম্বানির তৈরি কালচারাল সেন্টারে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম