বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

অন্তঃসত্ত্বা অবস্থায় অভিনেত্রীর মৃত্যু, নবজাতক আইসিইউতে


DhakaReport24.com || 2023-11-02 13:02:15
অন্তঃসত্ত্বা অবস্থায় অভিনেত্রীর মৃত্যু, নবজাতক আইসিইউতে

হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়ালমের অন্তঃসত্ত্বা অভিনেত্রী ডা. প্রিয়ার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৩৫ বছর বয়সী এ অভিনেত্রী। অভিনেত্রীর বাইরেও তিনি একজন চিকিৎসক ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার নবজাতক সন্তান বর্তমানে আইসিইউতে রয়েছে৷ তার মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে নিশ্চিত করেন অভিনেতা কিশোর সত্য। 

এক স্ট্যাটাসে তিনি লেখেন, আরও একটি অপ্রত্যাশিত অকালমৃত্যু মালয়ালম টেলিভিশন জগতে৷ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন ডক্টর প্রিয়া৷ তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন৷ তার নবজাতক সন্তান আইসিইউতে রয়েছে৷

প্রিয়ার মৃত্যু হলেও তার সন্তান ভূমিষ্ঠ করানো হয়েছে৷ গর্ভস্থ শিশুকে বাঁচাতে পেরেছেন চিকিৎসকরা। শিশুটিকে আপাতত রাখা হয়েছে ইনটেনসিভ কেয়ার ইউনিটে।

উল্লেখ্য, মালয়ালম টেলিভিশন ইন্ডাস্ট্রির অতি পরিচিত মুখ প্রিয়া। বিয়ের পর অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, ডাক্তার প্রিয়া তিরুঅনন্তপুরমের পিআরএস হাসপাতালে কর্মরত ছিলেন। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম