শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

শুভশ্রীর শখ এবার তার মেয়ে হোক


বিনোদন ডেস্ক
DhakaReport24.com || 2023-10-31 14:58:30
শুভশ্রীর শখ এবার তার মেয়ে হোক

আর মাত্র কয়েক দিন পার হলেই টালিউডের জনপ্রিয় তারকা জুটি শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তীর ঘর আলো করে আসবে তাদের দ্বিতীয় সন্তান।

২০২০ সালের সেপ্টেম্বর মাসে জন্ম হয় তাদের প্রথম ছেলে ইউভানের। অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তার শখ এবার একটা মেয়ে হোক। 

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, শুভশ্রীর ছেলের পর এবার মেয়ে হবে কিনা তা নিয়ে শুভশ্রীর সঙ্গে সঙ্গে অনেকেই বেশ উৎসাহে আছে। এরই মধ্যে ডান্স বাংলা ডান্সের সেট থেকে তা নিয়ে ভবিষ্যৎবাণীও করে ফেলেছেন বিচারক কেকে আর সাকী।

এসময় ভবিষ্যৎবাণীতে শুভশ্রীকে বলা হয়েছে, আজ থেকে ১৫ বছর পর অভিনেত্রীর একটা সুন্দর বাড়ি হবে। যাতে রাজ ও শুভশ্রীর সঙ্গে থাকবে তাদের দুষ্টু-মিষ্টি ৪ ছেলে, আর গোলুমোলু ৮ মেয়ে। এমন কথা শুনে চোখ ছানাবড়া হয়ে যায় অভিনেত্রীর। পাশ থেকে মিঠুন বলে ওঠেন, ‘ওটা তো আর বাড়ি থাকবে না।’ এতে সকলকেই বেশ মজা পেতে দেখা যায়।

তবে পুরো ব্যাপারটাই হয়েছে মজার ছলে। তবে বেশ মজা পেয়েছে রাজ-শুভশ্রী জুটির ভক্তরা। অনেকেই পাওয়ার কাপল হিসেবে দেখে এই দম্পতিকে। বরাবরই একে-অপরের পাশে শক্ত করে থাকেন রাজ আর শুভশ্রী। দিনকয়েক আগে প্রেগন্যান্সিতে জিম করা নিয়ে ট্রোলের মুখে পড়তে হয়েছিল ইউভানের মা-কে। 

সেইসময় পাশে দাঁড়িয়েছিলেন রাজই। ট্রোলারদের মুখ বন্ধ করতে একটি পোস্টও শেয়ার করে নিয়েছিলেন। 
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম