বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

আপনি পড়ছেন : বিনোদন

একই ম্যাচে পাশাপাশি সালমান-রোনালদো


বিনোদন ডেস্ক
DhakaReport24.com || 2023-10-29 21:45:15
একই ম্যাচে পাশাপাশি সালমান-রোনালদো

সৌদি আরবের রিয়াদে একই গ্যালারিতে বসে বক্সিং ম্যাচ দেখেছেন বলিউড সুপারস্টার সালমান খান ও পর্তুগিজের বিশ্বসেরা ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সালমানের পাশে বসা বান্ধবী জর্জিনা রড্রিগেজসহ রোনালদোর একটি ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, প্রেমিকাকে নিয়ে সালমানের পাশে বসে টাইসন ফিউরি ও ফ্র্যান্সিস এনগানুর বক্সিং ম্যাচ দেখেছেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ভিভিআইপি সিটে বসে তারা একই সঙ্গে বক্সিং উপভোগ করছিলেন। সোশ্যাল মিডিয়ায় দুই জগতের দুই তারকাকে একই ফ্রেমে দেখে তাদের ভক্তরা দারুণ খুশি।

এদিকে খেলা দেখা শেষে রবিবার সকালে সালমান মুম্বাইতে ফিরে আসেন। মুম্বাইয়ের কালিনার বেসরকারি বিমানবন্দরে দেখা যায় তাকে। এই মুহূর্তে সালমান অবশ্য তার জনপ্রিয় শো বিগ বস এর সঞ্চালনা নিয়ে ব্যস্ত। এছাড়াও দীপাবলিতে মুক্তি পেতে চলেছে সালমানের টাইগার-থ্রি।

যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই সিনেমার সমস্ত ফ্রাঞ্চাইজিই সুপার হিট। এর আগে 'এক থা টাইগার', 'টাইগার জিন্দা হ্যায়'-এর পর এবার আসতে চলেছে টাইগার থ্রি। এই সিনেমা পরিচালনা করেছেন মণীশ শর্মা। ৯ নভেম্বর থেকে শুরু হবে ছবির অ্যাডভান্স বুকিং।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম