বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : বিনোদন

ঢাকায় আসছেন জিৎ


বিনোদন ডেস্ক
DhakaReport24.com || 2023-10-29 20:46:45
ঢাকায় আসছেন জিৎ

টালিউড সুপারস্টার জিৎ অভিনীত সিনেমা ‘মানুষ’-এর মাধ্যমে বড়পর্দায় অভিষেক হতে চলেছে টিভি নাটকের নির্মাতা সঞ্জয় সমদ্দারের। অভিনয়ের পাশাপাশি জিৎ এসিনেমাটির প্রযোজনাও করেছেন। সিনেমার প্রচারণায় নায়ক জিৎ ঢাকায় আসবেন বলে জানা গেছে।

সংবাদ মাধ্যম অনুযায়ী, ২৪ নভেম্বর সিনেমাটি পশ্চিমবঙ্গের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। 

প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘বাংলাদেশে বড় পরিসরে মুক্তি পাবে জিতের এই সিনেমা। এখন পর্যন্ত বাংলাদেশে মুক্তি পাওয়া জিৎ এর সব সিনেমাই দর্শক গ্রহণ করেছে। এ সিনেমায় মূল ভূমিকায় আছেন বাংলাদেশের কলাকুশলীরা- পরিচালক ও অভিনেত্রী। তাই সিনেমাটি নিয়ে দর্শকদের আরো বেশি আগ্রহ থাকবে। জিৎও সিনেমাটি মুক্তির আগে বাংলাদেশের প্রচারণায় অংশ নেবেন।’ 

তবে সিনেমার প্রচারণায় অংশ নিতে জিৎ কবে ঢাকায় আসবেন সে বিষয়ে এখনও চূড়ান্ত কিছু বলা হয়নি। 

‘মানুষ’ সিনেমায় জিতের বিপরীতে দেখা যাবে সুস্মিতা চট্টোপাধ্যায়কে। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম