বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : বিনোদন

শিল্পাকে বিয়ে করার মাশুল গুনছি, বললেন অভিনেত্রীর স্বামী


DhakaReport24.com || 2023-10-28 16:13:00
শিল্পাকে বিয়ে করার মাশুল গুনছি, বললেন অভিনেত্রীর স্বামী

বলিউড তারকা শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা এক ছাদের নিচে আছেন এক যুগের বেশি সময়। তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে তাদের ১৪ বছরের সংসারে ঘুণ ধরেছে। এরইমধ্যে নবিষয়টি নিয়ে ইঙ্গিত দিয়েছেন রাজ। এবার ফের মুখ খুললেন। জানালেন, শিল্পাকে বিয়ে করার মাসুল গুনছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ বলেন, ‘আমার মনে হয় পর্নকাণ্ডে আমি বলির পাঁঠা হয়েছি। অনেক তথ্য ভুল ভাবে পরিবেশন করা হয়েছিল।’ গোটা ঘটনায় নাকি শিল্পারও দায় কম ছিল না বলে দাবি করেন রাজ।

তবে সরাসরি স্ত্রীর দিকে আঙুল তোলেননি রাজ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিষয়টি আরও বেশি পরিমাণে আলোচিত হচ্ছিল, কারণ আমি শিল্পা শেঠির স্বামী। তারকার স্বামী হওয়ার জন্য আমাকে কম খেসারত দিতে হয়নি।’

তবে তার ভাগ্যের জন্য শিল্পার কাঁধে দায় চাপাননি রাজ। বরং, রাজ বলেন, ‘শিল্পা পাশে থাকলে আমি যে কোনও পরিস্থিতির সঙ্গে লড়াই করার শক্তি পাই। ওই আমার জীবনের সবচেয়ে বড় পাওনা।’

আগে যা ছিল টুইটার এখন তা এক্স। সেখানেই এর আগে রাজ লিখেছিলেন, ‘আমাদের বিচ্ছেদ হয়ে গেছে। এই কঠিন সময়ে আমাদের পাশে থাকার অনুরোধ করছি।’

রাজের ওই বার্তার পরই প্রশ্ন উঠেছিল, কার সঙ্গে বিচ্ছেদ হওয়ার কথা জানিয়েছেন শিল্পার স্বামী? জল্পনা তৈরি হয়েছিলেন, তাহলে কি শিল্পা-রাজের দাম্পত্য জীবনে ইতি পড়তে চলছে! যদিও এ বিষয়ে রাজ স্পষ্ট করে কিছু বলেননি। মুখে কুলুপ এঁটে ছিলেন শিল্পাও।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম