বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : বিনোদন

কুমিল্লায় মাঠভর্তি দর্শক মাতালেন আসিফ


DhakaReport24.com || 2023-10-27 20:28:15
কুমিল্লায় মাঠভর্তি দর্শক মাতালেন আসিফ

‘হ্যালো সুপারস্টার’ অ্যাপ আয়োজিত ভারত-বাংলাদেশের মধ্যেকার প্রীতি ফুটবল ম্যাচের পুরো সময় দর্শকদের মাতিয়ে রাখলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও হ্যালো সুপারস্টার অ্যাপের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আসিফ আকবর।

শুক্রবার (২৭ অক্টোবর) বেলা ৩টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও আনুষ্ঠানিকতা শেষ করে খেলা শুরু হয় বিকেল ৪টায়। এদিন বেলা দেড়টা থেকেই দর্শকদের স্রোত নামে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। ফুটবল ম্যাচ উপভোগের পাশাপাশি দর্শকদের আকর্ষণের কেন্দ্রে ছিলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। 

বেলা আড়াইটার দিকে মাঠে প্রবেশ করেন বাংলা গানের যুবরাজ খ্যাত এই গায়ক। মাইক হাতে নিয়ে ‘হ্যালো কুমিল্লাবাসী’ বলার সাথে সাথেই পুরো গ্যালারিতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। প্রিয় গায়ককে দেখে আবেগাপ্লুত দর্শকদের মাঝেও উৎসবের আমেজ সৃষ্টি হয়। 

পুরো সময় মাইক হাতে উপস্থাপনার কাজটাও করেন আসিফ আকবর। উপস্থাপনার ফাঁকে গেয়ে ওঠেন ‘বেশ বেশ বেশ, সাবাশ বাংলাদেশ’ গানের লাইন। এসময় দর্শকারও তার সঙ্গে তাল মিলিয়ে গেয়ে চলেন। 

মধ্যবিরতিতে খেলোয়াড়রা যখন মাঠের বাইরে, তখন দর্শকদের মনকে চাঙা করতে পুনরায় মাঠে প্রবেশ করেন আসিফ। এসময় গান গেয়ে গ্যালারির চতুর্থপাশে দর্শকদের হাত নাড়িয়ে উজ্জীবিত করেন। 

ম্যাচের পুরো সময়জুড়ে আসিফ আকবরের গাওয়া ‘খোলো ভাই খোলো রে সম্ভাবনার দুয়ার, বাংলাদেশে এলো রে ফুটবলের জোয়ার’ গানটি সজোরে স্পীকারে বাজতে থাকে। মাঠের সাইডলাইনে ঘাসে বসেই পুরো খেলা উপভোগ করেন আসিফ আকবর। 

প্রসঙ্গত, শুক্রবার (২৭ অক্টোবর) কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ভারত-বাংলাদেশের প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে উপমহাদেশের প্রখ্যাত সেলিব্রিটিদের নিয়ে গঠিত হ্যালো সুপারস্টার অ্যাপ। খেলাটি নির্ধারিত ৬০ মিনিটে গোলশূন্য ড্র হয়। পরে ট্রাইবেকারে ৪-২ গোলে বাংলাদেশ একাদশকে পরাজিত করে ভারত একাদশ। 

উভয় দলে উভয় দেশের সাবেক জাতীয় দলের খেলোয়াড়রা অংশ নেন। বাংলাদেশ দলের নেতৃত্ব দেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক খেলোয়ার মামুনুল হক। ভারত দলের নেতৃত্ব দেন ভারত জাতীয় দলের সাবেক অধিনায়ক মেহতাব হোসাইন। 

ঢাকা রিপোর্ট ২৪.কম/এমআর/আরএএম