বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

হাসপাতালে ভর্তি সামান্থা, হঠাৎ কী হলো তার?


বিনোদন ডেস্ক
DhakaReport24.com || 2023-10-13 15:17:30
হাসপাতালে ভর্তি সামান্থা, হঠাৎ কী হলো তার?

গত বছরই সামান্থা রুথ প্রভু জানিয়েছিলেন যে মায়োসাইটিস নামে এক বিরল অটো ইমিউন রোগে ভুগছেন তিনি। সে কারণে বেশ কিছু ছবির কাজও তিনি ছেড়েছেন। এবার ফের ভক্তদের চিন্তা বাড়ালেন অভিনেত্রী। হাসপাতালে ভর্তি সামান্থা রুথ প্রভু। সে কথা নিজেই জানিয়েছেন ‘ফ্যামিলি ম্যান ২’-এর অভিনেত্রী।

দক্ষিণী এ স্টারের নতুন পোস্ট দেখে দুশ্চিন্তায় তার ভক্তরা। হাসপাতালের বেড থেকে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। হাতে দেওয়া আছে স্যালাইন। কোলে রয়েছে একটি ট্যাব। ওষুধ খেয়ে কোন কোন রোগমুক্তি ঘটেছে, ছবি পোস্ট করে সে বিষয়ে সামান্থা বিস্তারিত জানিয়েছেন।

২০২২ সালে প্রথমবার নিজের স্বাস্থ্য সম্পর্কে তথ্য শেয়ার করেন সামান্থা। তিনি জানান যে মায়োসাইটিস নামে এক বিরল অটো ইমিউন রোগে ভুগছেন। এই রোগের ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সরাসরি আক্রমণ করে পেশিকে। একাধিক কারণে এই রোগ হতে পারে, এর ফলে পেশিতে অনেক সময় তীব্র যন্ত্রণার সৃষ্টি হয়। এর প্রধান উপসর্গ পেশিতে যন্ত্রণা ও দুর্বলতা। আপাতত সেই বিরল রোগ থেকে মুক্তির জন্যই সবরকম চিকিৎসা নিচ্ছেন সামান্থা।

এই মুহূর্তে স্বাস্থ্যের প্রতি নজর দিতে চান বলেই জানিয়েছেন। সম্প্রতি তার ও নাগা চৈতন্যে সম্পর্ক জোড়া লাগার গুঞ্জন শোনা যায়। তবে সেই গুঞ্জনেও জল ঢেলেছেন সামান্থা নিজেই।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম