বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

সিনেমা থেকে সরে দাঁড়ালেন মাহি, জানেন না পরিচালক!


বিনোদন ডেস্ক
DhakaReport24.com || 2023-10-12 20:31:00
সিনেমা থেকে সরে দাঁড়ালেন মাহি, জানেন না পরিচালক!

সিনেমার পর্দা থেকে এখন রাজনীতির মাঠেই বেশ ব্যস্ত মাহিয়া মাহি। লম্বা সময়ের বিরতি কাটিয়ে গত মঙ্গলবার ‘ডার্ক ওয়ার্ল্ড’ নামে একটি সিনেমার শুটিংয়ে ফিরেন নায়িকা। একদিন শুটিং করে পরদিনই সিনেমাটি থেকে সরে দাঁড়ান মাহি।

এ বিষয়ে ছবিটির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক কিছুই জানেন না। খবরটির তিনি পেয়েছেন গণমাধ্যমের বরাতে। নায়িকা গণমাধ্যমে জানান, সিনেমাটি তিনি আর করছেন না।

মাহি বলেন, ‘ব্যক্তিগত কারণে সিনেমাটিতে কাজ করছি না। কিন্তু নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক স্যারের আরেকটি সিনেমায় অভিনয় করব। এখনো সিনেমাটির নাম ঠিক হয়নি। সবকিছু ঠিক হলেই সবাইকে বলব।’

এ বিষয়ে মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘একটা ভুল বোঝাবুঝিতে এমনটা হয়েছে। এক সাক্ষাৎকারে নায়ক ও প্রযোজক মুন্না বলছে তার ইচ্ছা ছিল সিনেমাটিতে পরীমণিকে নেওয়ার। হয়তো এ বিষয়টি মাহির ইগোতে লেগেছে, কথাটা তার ভালো লাগেনি। আগামীকাল তার বাসায় যাব। আশা করি ভুল বোঝাবুঝির অবসান শেষ করে তাকে শুটিংয়ে ফিরিয়ে আনব।’

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নায়ক ও প্রযোজক মুন্না জানান, তার ইচ্ছা ছিল পরীমণিকে নেওয়ার। পরিচালকও যোগাযোগ করেছিল তার সঙ্গে। কিন্তু পারিবারিক ঝামেলায় থাকার কারণে কাজটি পরীমণি করতে পারেনি। তবে এ বিষয়ে পরিচালক মানিকের ভাষ্য, পরীমণির সঙ্গে এই সিনেমার জন্য কোনো যোগাযোগ করেননি তিনি।

ক্রাইম থ্রিলার ঘরানার ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয়ের কথা ছিল মাহির। ‘ডার্ক ওয়ার্ল্ড’-এ আরও অভিনয় করছেন মৌসুমী, মিশা সওদাগর ও নবাগত মুন্না খানসহ অনেকে।

ঢাকা রিপোর্ট ২৪.কম/এমআর/আরএএম