রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

এয়ার ইন্ডিয়া ফ্লাইটে যৌন হেনস্তার শিকার দিব্যা প্রভা


বিনোদন ডেস্ক
DhakaReport24.com || 2023-10-12 19:04:00
এয়ার ইন্ডিয়া ফ্লাইটে যৌন হেনস্তার শিকার দিব্যা প্রভা

বিমানে বা বিমানবন্দরে অস্বস্তিকর পরিবেশের মুখোমুখি হওয়া নতুন কোনো খবর নয়। নেটপাড়ায় চোখ রাখলে দেখা যায় এমন অনেক উদাহরণ। তবে এবার একধাপ এগিয়ে বিমানে যৌন হয়রানির শিকার হলেন মালয়ালম অভিনেত্রী দিব্যা প্রভা।

অভিনেত্রীর অভিযোগ, তাকে ফ্লাইটে যৌন হেনস্থা করেছে তার সহযাত্রী। ইতোমধ্যে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেছেন।

টুইটারে একটি পোস্ট দিয়ে দিব্যা লিখেছেন, তিনি এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে হয়রানির শিকার। তিনি কেরালা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা শেয়ার করে ইনস্টাগ্রামেও একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী।

দিব্যার দাবি, গত ৯ অক্টোবর এয়ার ইন্ডিয়া ফ্লাইটে মুম্বাই থেকে তিনি কোচি যাচ্ছিলেন। সেখানেই তার পাশে বসা একজন সহযাত্রী তাকে বিভিন্নভাবে হয়রানি শুরু করেন।

ইনস্টাগ্রামে দিব্যা লিখেছেন, তার সহযাত্রী নেশাগ্রস্ত ছিলেন এবং ফ্লাইটের পুরো সময় তাকে হেনস্থা করেন। ঘটনাটি এয়ার হোস্টেসকে রিপোর্ট করার পর তারা ওই ব্যক্তিকে অন্য সিটে সরিয়ে দেন। কিন্তু আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

কোচি বিমানবন্দরে অবতরণের পরে সমস্যাটি বিমানবন্দর এবং এয়ারলাইন কর্তৃপক্ষকে জানান দিব্যা। এরপর বিষয়টি পুলিশকে জানাতে বলে বিমান কর্তৃপক্ষ। তিনি তার টিকিটসহ পুলিশের কাছে অফিসিয়াল অভিযোগ দায়ের করেন।

দিব্যার অনুরোধ, যাত্রীদের নিরাপত্তার বিষয়ে সচেতনতা বাড়ানো হোক। ঘটনাটি সম্পর্কে তিনি অভিযোগে লিখেছেন, ‘ঘটনাটি ১২ সি-তে বসে থাকা একজন যাত্রী মদ্যপ অবস্থায় তার সিটটি আমার সঙ্গে টুয়েলভ বি-তে (টুয়েলভ এ) বদল করে এবং সিটের অবস্থান নিয়ে কোনো যুক্তি ছাড়াই একটি তর্ক শুরু করে এবং তাকে কটুক্তি করেন।’

ঢাকা রিপোর্ট ২৪.কম/এমআর/আরএএম