বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে নিজেকে ভাগ্যবান লাগছে: ফারিয়া


DhakaReport24.com || 2023-10-12 12:46:30
শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে নিজেকে ভাগ্যবান লাগছে: ফারিয়া

দুই বাংলায় ব্যস্ততাটা একই রকম নুসরাত ফারিয়ার। আজ ঢালিউডের ছবিতে নাম লেখাচ্ছেন তো কাল টলিউডের ক্যামেরায় নিজেকে মেলে ধরছেন। ফলে তার ঝুলিতে একের পর এক যুক্ত হচ্ছে মনে রাখার মতো সিনেমা।

এমনই একটি চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’। ছবিটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া। চরিত্রটিতে অভিনয়ের সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী। নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি।

ফারিয়া উচ্ছ্বাস প্রকাশ করে সংবাদমাধ্যমকে বলেন, ‘এ রকম একটা চরিত্রে করতে পেরে নিজেকে খুব লাকি লাগছে। এমন সুযোগ ভবিষ্যতে আর পাব না হয়তে। তাই সত্যিই পুরো বিষয়টা স্বপ্নের মতো।’

‘মুজিব: একটি জাতির রূপকার’-এ নাম ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। ছবিটি নির্মাণ করেছেন বলিউডের বায়োপিক মাস্টার শ্যাম বেনেগাল। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় বিশাল বাজেটে নির্মিত হয়েছে ছবিটি।

নুসরাত ফারিয়া-আরিফিন শুভ ছাড়াও চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, রিয়াজ আহমেদ, জায়েদ খান, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদসহ দেশের শতাধিক শিল্পী। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম