বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

বিশ্বসেরা সুন্দরী হতে জাপানে বাংলাদেশের অনন্যা


বিনোদন প্রতিবেদক
DhakaReport24.com || 2023-10-10 17:03:45
বিশ্বসেরা সুন্দরী হতে জাপানে বাংলাদেশের অনন্যা

জাপান পৌঁছেছেন মিস ইন্টারন্যাশনাল ২০২৩-এ বাংলাদেশের প্রতিযোগী মডেল ফারজানা ইয়াসমিন অনন্যা। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত চূড়ান্ত আঞ্চলিক প্রতিযোগিতায় ‘মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৩’-এর মুকুট লাভ করেছেন তিনি। 

জাপানের টোকিওতে অনুষ্ঠিত হবে ‘মিস ইন্টারন্যাশনাল’-এর গ্র্যান্ড ফিনালে। বৈশ্বিক এই সৌন্দর্য প্রতিযোগিতার ৬১তম আসর বসছে এবার। তাতে বিভিন্ন দেশের সুন্দরীদের সঙ্গে লড়বেন অনন্যা। ২০২০ সালে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এ অংশগ্রহণের মাধ্যমে মডেলিংয়ে যাত্রা শুরু অনন্যার। প্রথম রানার আপ হয়েছিলেন তিনি। পরে বেশকিছু নামি ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ করেছেন।

জাপান যাওয়ার আগে বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাসে এক সংবাদ সম্মেলনে ফারজানা ইয়াসমিন বলেন, ‘আমি খুবই এক্সাইটেড। সেখানে আমাকে কিন্তু আমার নাম ধরে কেউ ডাকবে না। সবাই আমাকে বাংলাদেশ বলেই ডাকবে। দেশের পতাকা নিয়ে এ দারুণ জার্নি আমার। সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভোট করবেন। আমি যেন দেশের মুখ উজ্জ্বল করতে পারি।’

অনন্যা আরও বলেন, ‘প্রতিযোগিতায় আমি বাংলাদেশের সংস্কৃতিকে সর্বোচ্চভাবে তুলে ধরার চেষ্টা করব। বিশ্বের ৮০টি দেশের প্রতিযোগী নিজ নিজ সংস্কৃতি উপস্থাপন করবেন। আমিও তাদের কাছ থেকে অনেক কিছু শিখব। আমার বিশ্বাস—আমার প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশকে প্রতিযোগিতায় ভালো অবস্থানে নিয়ে যেতে পারব। আমি জানি, এটি একটি কঠিন কাজ, তবে আমি আমার সেরাটা দেব’।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম