বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

শাকিবের সিনেমায় তিন নায়িকা


DhakaReport24.com || 2023-10-07 17:25:00
শাকিবের সিনেমায় তিন নায়িকা

চমকের শুরুটা ছিল বলিউডের নায়িকা সোনাল চৌহানকে দিয়ে। ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন ছবি ‘দরদ’-এ চুক্তিবদ্ধ হন তিনি। ইমরান হাশমি, প্রভাসের মতো তারকাদের সঙ্গে স্ক্রিনশেয়ারের পর শাকিবের সঙ্গে একই সিনেমায় অভিনয় করবেন সোনাল। খবরটি দেশের সিনেমাপ্রেমীদের জন্যও বেশ স্বস্তির ছিল। 

এবার জানা গেল, ওই একই চলচ্চিত্রে কাজ করবেন আরও দুই নায়িকা। দু’জনই ওপার বাংলার। একজন টলিউডের পায়েল সরকার অন্যজন ছোট পর্দার জনপ্রিয় মুখ দেবচন্দ্রিমা রায়। 

খবরটি নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা অনন্য মামুন। বিস্তারিত না বললেও এই পরিচালক কেবল এতটুকু বললেন, ‘পায়েল সরকারকে একজন সাহসী পুলিশ চরিত্রে দেখা যাবে। আর দেবচন্দ্রিমা হাজির হবেন একজন মডেলের ভূমিকায়। আরও অনেকের নাম জানানোর বাকি। বাংলাদেশ ও ভারতের অনেক শিল্পী থাকছেন। একটু সময় নিয়ে গুছিয়ে জানাতে চাই।’

জানা গেছে, এই সিনেমায় আরও অভিনয় করবেন- মিশা সওদাগর, লুৎফর রহমান জর্জ, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রিও, বলিউডের গুণী অভিনেতা রাজেশ শর্মা।

সাইকো-থ্রিলার ধাঁচের গল্পে নির্মিত হবে ‘দরদ’। সিনেমাটি নিয়ে গত কয়েক মাস ধরেই ভারতে ছুটোছুটি করছেন অনন্য মামুন। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই এই সিনেমার শুটিং শুরু হবে ভারতের বেনারসে। 

নির্মাতা অনন্য মামুন জানিয়েছেন, এটি যৌথ প্রযোজনার সিনেমা নয়। ভারতের কলকাতার এসকে মুভিজের সঙ্গে মুম্বাইয়ের একটি প্রযোজনা সংস্থা মিলে সিনেমাটি প্রযোজনা করছে। অর্থাৎ এটি ভারতেরই সিনেমা।  বাংলার সঙ্গে হিন্দি, তামিল, তেলুগু ও মালায়লাম ভাষায় ছবিটি মুক্তি পাবে বলেও দাবি মামুনের। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম