বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

‘শাহরুখ না করার পরে কেন আমাকে অফার করা হলো?’


DhakaReport24.com || 2023-10-03 10:19:30
‘শাহরুখ না করার পরে কেন আমাকে অফার করা হলো?’

ফারহানের ডন করতে গিয়েই শাহরুখের সাথে প্রিয়াঙ্কা চোপড়া’র গভীর পরকীয়ার সূচনা হয়। এবং সেই জের ধরেই ডন সিরিজে আপাতত কোনো শিডিউল যেন না দেয়, নিষেধাজ্ঞা ছিল শাহরুখ স্ত্রী গৌরির। বিষয়টি আন অফিসিয়ালি হলেও এক আড্ডায় করণ জহর তেমন ইঙ্গিতই করলেন। 

এদিকে শাহরুখ ডন থ্রি না করার ব্যাপারে বলেছেন, ‘ফারহান সিক্যুয়েল ছবিটা করতে অনেক সময় নিয়েছে। ও কি সব ‘ফুকরে ঢুকরে’ টাইপের ছবি নিয়ে ব্যস্ত ছিল। একারণে আর সময় দিতে ইচ্ছে করেনি। ছবিটি ইগনোর করার এটিই যে মূল কারণ না, তা শাহরুখের কথাতেই স্পষ্ট।’ এদিকে প্রিয়াঙ্কা চোপড়াও ফিরিয়ে দিলেন। প্রিয়াঙ্কার প্রথম বাহানা ছিল, হলিউডে যেহেতু ধর্মঘট চলছে, তাই এই ইস্যুর ভেতরে কোনো ছবি সাইন করতে চান না তিনি। 

তবে ধর্মঘট জটিলতা শেষ হয়ে গেলেও প্রিয়াঙ্কা এখনও চূড়ান্ত করেননি। তবে সাম্প্রতিক গুঞ্জনের আগুনে ঘি ঢাললেন প্রিয়াঙ্কা নিজেই। কারণ শাহরুখ না করার পরেই মূলত ফারহান প্রিয়াঙ্কাকে অফার করে। ততদিনে শাহরুখ যে ডন থ্রি না করে দিয়েছেন তা মিডিয়ায় চাউর হয়ে গেছে। সেটিই প্রিয়াঙ্কার আত্মসম্মানে লাগে। অফিসিয়ালি বলেন, ডন থ্রি’র গল্প তার পছন্দ হয়নি। 

প্রিয়াঙ্কা মজা করেই বলেন, ‘শাহরুখ না করার পরে কেন আমাকে অফার করা হলো?  গত মাসে ফারহান আখতার জানিয়েছিলেন, হলিউডের ধর্মঘট উঠলেই নাকি প্রিয়াঙ্কার শিডিউল মিলবে। তারপরই শুটিং শুরু করবেন তিনি। প্রায় দেড়শ দিনের আন্দোলন শেষে গত সপ্তাহে সচল হয়েছে হলিউড। ধর্মঘট প্রত্যাহার করে কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন হলিউডের লেখক ও চিত্রনাট্যকারেরা। ধীরে ধীরে কাজে ফিরছেন হলিউডের অভিনয়শিল্পীরাও। অথচ এ সিনেমার ঘোষণা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রিয়াঙ্কাই দিয়েছিলেন। তাই এতসব জল ঘোলার পর এখন আলিয়া ভাট না ক্যাটরিনা থাকবেন সেটিই এখন দেখার বিষয়।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম