বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

দেশে বুধবার মিলবে ‘জাওয়ান’ এর টিকিট


DhakaReport24.com || 2023-09-04 18:19:30
দেশে বুধবার মিলবে ‘জাওয়ান’ এর টিকিট

বিশ্বব্যাপি মিল রেখে একই দিনে অর্থাৎ আগামী ৭ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পাবে শাহরুখ খানের ‘জাওয়ান’। ইতিমধ্যে সিনেমাটি দেশের সেন্সর বোর্ডে জমা পড়েছে।

এরমধ্যেই জানা গেছে, আগামী বুধবার থেকে বাংলাদেশে শুরু হবে ‘জাওয়ান’র অগ্রিম টিকিট বুকিং। এমনটা জানিয়েছেন আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, বুধবার থেকে বাংলাদেশে শুরু হবে ‘জওয়ান’র অগ্রিম টিকিট বুকিং।

তিনি জানান, বিশ্বজুড়ে মুক্তির দিনই ‘জাওয়ান’ দেখা যাবে বাংলাদেশে। অনন্য মামুন বলেন, আশা করছি দ্রুতই ‘জাওয়ান’ সেন্সর ছাড়পত্র পাবে। আমরা সিনেমাটি আন্তর্জাতিক মুক্তির দিন বাংলাদেশের দর্শকদের দেখাতে প্রস্তুত।

অ্যাটলি কুমার পরিচালিত ও রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘জাওয়ান’-এ শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারাকে। এতে আরও অভিনয় করেছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সঞ্জীতা, সুনীল গ্রোভার, বোমান ইরানি, যোগি বাবু প্রমুখ। বিশেষ চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, থালাপাতি বিজয় এবং সঞ্জয় দত্তকেও।

‘জাওয়ান’ হতে চলেছে শাহরুখের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা। হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে এ সিনেমা। সিনেমাটির বাজেট ৩০০ কোটি রুপি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম