বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : বিনোদন

আমি পবিত্র, পুরুষরা আমাকে ছোঁবেন না: রাখি সাওয়ান্ত


বিনোদন ডেস্ক
DhakaReport24.com || 2023-09-03 18:21:45
আমি পবিত্র, পুরুষরা আমাকে ছোঁবেন না: রাখি সাওয়ান্ত

চলতি বছরের শুরু থেকেই ব্যাপক আলোচনায় রয়েছেন বলিউড তারকা রাখি সাওয়ান্ত। তিনি কখনো তার বিয়ে, কখনো সেই বিয়ে ভাঙা নিয়ে সংবাদের শিরোনাম হয়েছেন।

শুধু তা-ই নয়, কখনো রাখি তার ধর্ম পরিবর্তন নিয়েই সমালোনার মুখে পড়েছেন। সম্প্রতি রাখির স্বামী আদিল দুরানি ছাড়া পেয়েছেন জেল থেকে। তারপর থেকেই দুপক্ষের মধ্যে চলছে অভিযোগ-পাল্টা অভিযোগের পালা। তবে শত অশান্তির মাঝেই ওমরাহ্ করতে মক্কা-মদিনা যান অভিনেত্রী।

রাখি সেখান থেকে ফিরতে না ফিরতেই একেবারে নিজের ভাষ্য পরিবর্তন করে ফেলেছে। ওমরাহ থেকে দেশে ফিরে রাখি জানান, তিনি নাকি আর ‘রাখি’ নামে ডাকলে সাড়া দেবেন না। এখন থেকে তিনি ‘ফাতিমা’। ছবি শিকারিদের উদ্দেশে তাকে ফাতিমা নামেই ডাকার দাবি রাখেন রাখি। তবে এতেই থেমে থাকেননি রাখি। তিনি এবার নতুন নির্দেশনা দিয়েছেন-পুরুষরা তাকে ছোঁবেন না।

মক্কা-মদিনা থেকে ফিরে এসেই মুম্বাইয়ে এক অনুষ্ঠানে দেখা গেলো রাখিকে। সেখানেই লাল হিজাব পরে হাজির হন তিনি। সেখানে একটি পুরস্কারও পান তিনি। অনুষ্ঠান শেষে রাখিকে প্রায় ছেঁকে ধরেন তার অনুরাগীরা। আবদার সেলফি তোলার জন্য। তাতেই মেজাজ হারান রাখি। রাখি বলেন, ‘আমি পবিত্র, আমি মক্কা-মদিনা ঘুরে এসেছি। পুরুষরা আমাকে ছোঁবেন না। আমার থেকে দূরে থাকুন।’

সম্প্রতি স্বামী আদিলের সঙ্গে তার ঝামেলার খবর প্রকাশ্যে আসতেই ফের চর্চায় ফিরেছেন রাখি। ক্যামেরার সামনে সাবেক স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন, অথচ ইসলাম ধর্মের চর্চা করতে ছাড়েননি। রাখির এ দ্বৈত আচরণে এবার বিরক্ত সোশ্যাল মিডিয়ার সবাই।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম