দীর্ঘ ১৪ বছর পর'পুরাতন'- সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে ফিরছেন বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুর। দীর্ঘ বিরতির পর শর্মিলা সুমন ঘোষ পরিচালিত ‘পুরাতন’ সিনেমায় আবার অভিনয় করবেন। কলকাতার এক পাঁচতারা হোটেলে ‘পুরাতন’ ছবিটি উপলক্ষে আয়োজিত সংবাদ সন্মেলনে ঋতুপর্ণা সেনগুপ্ত, শর্মিলা ঠাকুর ও ইন্দ্রনীল সেনগুপ্ত উপস্থিত হয়ে এ-তথ্য নিশ্চিত করে।
এই অভিনেত্রীর চলচ্চিত্রে যাত্রা শুরু হয়েছিল সেই ১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের ছবি ‘অপুর সংসার’–এর মধ্য দিয়ে। ঠাকুরের বেড়ে ওঠা, শৈশব, পড়াশোনা সমস্তটা হয় কলকাতাকে ঘিরেই।
বাঙালি মাতা–পিতার এই সন্তান ভারতের ক্রিকেট অধিনায়ক মনসুর আলী খান পতৌদিকে ১৯৬৮ সালে বিয়ে করেন।
আর ২০১১ সালের ২২ সেপ্টেম্বর পতৌদি প্রয়াত হন তিন সন্তানকে রেখে। তাঁরা হলেন সাইফ আলী খান, সাবা আলী খান ও সোহা আলী খান। সাইফ আলী খান আবার বিয়ে করেন অভিনেত্রী করিনা কাপুরকে। শর্মিলা ঠাকুর অবশ্য বিয়ের পর মুম্বাইয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তবুও তাঁর স্মৃতিপটে এখনো সেরা শহর হিসেবে ভাসছে কলকাতা।
তাই তো মাঝেমধ্যেই কলকাতায় ছুটে আসেন এই ৭৮ বয়সী প্রবীণ অভিনেত্রী। ১৪ বছর বাংলা চলচ্চিত্র থেকে দূরে থাকার পর এবার তিনি সম্মত হলেন বাংলা ছবিতে অভিনয় করার জন্য। ছবির নাম ‘পুরাতন’। ছবির পরিচালক সুমন ঘোষ, প্রযোজক টালিউড তারকা ঋতুপর্ণা সেনগুপ্ত। ২০০৯ সালে সর্বশেষ বাংলা ছবি ‘অন্তহীন’–এ অভিনয় করেছিলেন তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম