বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

তামান্নার ‘কাভালা’ গানে নেচে তাক লাগাল ছোট্ট শিশুটি


DhakaReport24.com || 2023-08-22 11:13:15
তামান্নার ‘কাভালা’ গানে নেচে তাক লাগাল ছোট্ট শিশুটি

কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ভারতীয় সিনেমার সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার’। এর মধ্যেই রেকর্ড ৫৪৩.৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি। সেই ছবিতে কাভালা গানের ছন্দে পা মেলাতে দেখা গেছে তামান্না ভাটিয়াকে। তার ডান্স মুভস ইতোমধ্যে ভাইরাল। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারসহ সব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এখন তরুণ-তরুণীদের পা মেলাতে দেখা যাচ্ছে কাভালার তালে। এমনকি কোরিয়ার এক যুবককেও ভাইরাল এই গানে নাচতে দেখা গেছে।

এবার এই গানের বদৌলতে একজন রাতারাতি তারকা বনে গেছেন। কালো নুডলস স্ট্র্যাপ টপ এবং লাল প্যান্টে তার নাচ দেখে নেটিজেনরা আদরে ভরিয়েছেন তাকে। তার বয়স সবে ৩ বছর হবে হয়ত। এর মধ্যেই ট্রেন্ডিং এই গানের ছন্দে প্রায় নিখুঁতভাবে নেচে সবাইকে তাকে লাগিয়ে দিয়েছে ছোট্ট এই মেয়েটি। সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

কিউটিপাই রিভা নামে একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে ভিডিওটি। তাতে ছোট্ট শিশুটিকে একটি বাড়ির নিচে দাঁড়িয়ে কাভালা গানে নাচতে দেখা যাচ্ছে। তার কোমর অবধি লম্বা চুলে ক্লিপ লাগানো, মুখে নিষ্পাপ হাসি। আর সেই হাসিতেই মজেছেন নেটিজেনরা।

ইতোমধ্যে প্রায় ১০ লাখ মানুষ দেখেছেন ভিডিওটি। একজন লিখেছেন, এখন পর্যন্ত এটাই তার দেখা কাভালা গানে নাচের সেরা ভার্সন। অন্য একজন লিখেছেন, ইন্টারনেটে এটাই তার দেখা সবচেয়ে মিষ্টি ভিডিও।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম