বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : বিনোদন

সৃজিত-মিথিলার সংসারে নতুন অতিথি!


DhakaReport24.com || 2023-08-20 13:57:00
সৃজিত-মিথিলার সংসারে নতুন অতিথি!

ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে সুখের সংসার পেতেছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। মেয়ে আইরাকে নিয়ে সুখী পরিবার তার। এবার তাদের সংসারে এলো নতুন অতিথি! সামাজিক যোগাযোগমাধ্যমে মিথিলা নিজেই জানিয়েছেন খবরটি।

সম্প্রতি ইনস্টাগ্রামে ছোট্ট একটি রিল ভিডিও শেয়ার করেন মিথিলা। সেখানে দেখা যায়, তার সংসারের নতুন সদস্য ইলাকে। শিহ তাজু প্রজাতির ছোট্ট এই পোষ্যের গলায় গোলাপি ঘুঙুর বেঁধে দিয়েছেন। সাদা লোমের মিষ্টি প্রাণীটি গোটা ঘর জুড়ে ঘুরে বেড়াচ্ছে। আইরাও ভালোবেসে কাছে টেনে নিচ্ছে ইলাকে।

ভিডিও পোস্ট করে ক্যাপশনে মিথিলা লিখেছেন, ‘বেবি ইলা আমাদের আনন্দের ঠিকানা।’ মন্তব্যের ঘরে মিষ্টি এই কুকুরছানাকে নতুন পরিবারে স্বাগত জানিয়েছে অভিনেত্রীর ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

গত মাসে ওপার বাংলায় মুক্তি পেয়েছে মিথিলা অভিনীত ‘মায়া’ সিনেমাটি। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। আগামীতে তাকে দেখা যাবে ‘ও অভাগী’ সিনেমায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত সৃষ্টি ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে ছবিটি নির্মাণ করছেন অনির্বাণ চক্রবর্তী। এতে বিভিন্ন চরিত্রে আছেন সায়ন ঘোষ, সুব্রত দত্ত, দেবযানী চট্টোপাধ্যায়সহ আরও অনেকে।


অন্যদিকে, বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত মিথিলার স্বামী সৃজিত মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় এ নির্মাতা নিজেই জানিয়েছেন বিষয়টি। সম্প্রতি নতুন সিনেমা ‘দশম অবতার’র শুটিং শুরু করেছিলেন সৃজিত। বাংলাদেশি জয়া আহসান বাদেও সিনেমায় আরও অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্তের মতো দাপুটে অভিনেতারা।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম