বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : বিনোদন

জায়েদ খানের নায়িকা হচ্ছেন সায়ন্তিকা, জানেন না নায়ক!


DhakaReport24.com || 2023-08-09 10:41:15
জায়েদ খানের নায়িকা হচ্ছেন সায়ন্তিকা, জানেন না নায়ক!

শাকিব খানের পর এবার জায়েদ খানের নায়িকা হচ্ছেন টলিপাড়ার অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সূত্রের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার। তবে এ বিষয়ে জায়েদ খান জানিয়েছেন, ‘তার সঙ্গে সায়ন্তিকার ছবি করার বিষয়ে এমন কোনও আলোচনাই হয়নি।’

এদিকে আনন্দবাজারের খবর প্রকাশের পর জায়েদ খানের বিপরীতে সায়ন্তিকাকে দেখা যাওয়ার গুঞ্জন চাউর হয় । সংবাদ মাধ্যমকে জায়েদ খান বলেন, ‘আমি দীর্ঘ দিন পর দেশে এসেছি। এরমধ্যে এ বিষয়ে আমার সঙ্গে কোনও আলোচনা হয়নি। এমন কিছু হলে তো আমিই জানাব। একটি মহল থেকে গুজব ছড়ানো হয়েছে।’

অপরদিকে আনন্দবাজার জানিয়েছে, রাজনীতি ও অভিনয় সমান তালে চালিয়ে যাচ্ছেন এ অভিনেত্রী। এবার তিনি বাংলাদেশের ছবিতে অভিনয় করতে প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া এ মুহূর্তে দলের কাজেও ব্যস্ত তিনি।

সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, প্রস্তাবিত ছবিটি বাংলাদেশের একটি বড় প্রযোজনা সংস্থার নির্মাণ করতে যাচ্ছে। তবে ছবির নাম এখনও চূড়ান্ত করা হয়নি। মূল ধারার এ সিনেমায় দর্শকদের বিনোদনের যাবতীয় উপাদানই থাকবে। এ অভিনেত্রীর বিপরীতে থাকবেন অভিনেতা জায়েদ খান। ছবিটির পরিচালনা করবেন তাজু কামরুল।

এ বিষয়ে সায়ন্তিকা আনন্দবাজারকে জানান, বিষয়টি নিয়ে তিনি এখনই বিস্তারিত কথা বলতে চান না। তিনি বলেন, ‘এখনও কোনও কিছু চূড়ান্ত হয়নি।’ 

এর আগে ২০১৮ সালে মুক্তি পাওয়া যৌথ প্রযোজনার ছবি ‘নকাব’ এ সায়ন্তিকার বিপরীতে ছিলেন সুপারস্টার শাকিব খান। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম